Virat Kohli Play Gully Cricket On Rooftop: লকডাউনে ঘরবন্দী, আবাসনের ছাদে স্ত্রী অনুষ্কার সঙ্গে ক্রিকেট খেলছেন বিরাট কোহলি!
লকডাউন (Coronavirus Lockdown) জারি হওয়ার পর থেকেই বন্ধ খেলা। সেই থেকেই ঘরে বসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli )। তবে আর পারলেন না, শুক্রবার বিরাট কোহলিকে তাঁর মুম্বইয়ের বাসভবনে দৌড়তে দেখা গেল। তাঁর ইনস্টাগ্রাম পেজে কয়েকটি ভিডিয়োতে কোহলিকে আবাসনের ছাদে সবুজ গালিচায় দৌড়তে দেখা যায়। তবে শুধু দৌড়নো নয়, স্ত্রী আনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে তাঁকে ক্রিকেট খেলতেও দেখা যায়। দেখে মনে হচ্ছে যে ভারতীয় অধিনায়ক গলি ক্রিকেট সময় কাটিয়ে আবারও নিজেকে চাঙ্গা করে তুলছেন। কোহলি সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন।
লকডাউন (Coronavirus Lockdown) জারি হওয়ার পর থেকেই বন্ধ খেলা। সেই থেকেই ঘরে বসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli )। তবে আর পারলেন না, শুক্রবার বিরাট কোহলিকে তাঁর মুম্বইয়ের বাসভবনে দৌড়তে দেখা গেল। তাঁর ইনস্টাগ্রাম পেজে কয়েকটি ভিডিয়োতে কোহলিকে আবাসনের ছাদে সবুজ গালিচায় দৌড়তে দেখা যায়। তবে শুধু দৌড়নো নয়, স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে তাঁকে ক্রিকেট খেলতেও দেখা যায়। দেখে মনে হচ্ছে যে ভারতীয় অধিনায়ক গলি ক্রিকেট সময় কাটিয়ে আবারও নিজেকে চাঙ্গা করে তুলছেন। কোহলি সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন।
কোহলির এক ফ্যান একটি ভিডিয়ো টুইট করেছেন। সেই ভিডিয়োতে কোহলিকে স্ত্রী অনুষ্কার সঙ্গে গলি ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। সম্ভবত দৌড় শেষ করে কোহলি ব্যাট ও বল হাতে নামেন। ভিডিয়োতে কোহলিকে প্রথমে ব্যাট করা অনুষ্কাকে বল করতে দেখা যাচ্ছে। পরে তিনি অনুষ্কাকে বল করতে বলেন ও গ্লাভস ব্যাট হাতে নামেন। আরও পড়ুন: IPL 2020: আইপিএল না হলে বিরাট কোহলিদের বেতনে কোপ পড়তে পারে, জানালেন সৌরভ গাঙ্গুলি
View this post on Instagram
Putting in the work is a way of life and not a requirement of profession. Choice is yours.
A post shared by Virat Kohli (@virat.kohli) on
আশ্চর্যের বিষয় হল, অনুষ্কার প্রথম বলটি ছিল বাউন্সার, যা কোহলি ভালো ডিফেন্ড করেছিলেন। তারপরেও অনুষ্কা একটি বাউন্সার দেন, কিন্তু সেটি একেবারে ওয়াইড ছিল। তবে ৩১ বছর বয়সী বিরাট কোনওরকমে সেই বলটি খেলেন।