Streaker Invades Ground During New Zealand vs Pakistan Test: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান টেস্ট ম্যাচে মাঠে নগ্ন হয়ে দর্শকের দৌড়! (ভিডিও)
বে ওভালে তখন চলছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম টেস্টের (New Zealand vs Pakistan Boxing Day Test) প্রথম দিনের খেলা। প্রথম দিন দর্শকদের উপভোগ করার মতো প্রচুর মুহূর্ত ছিল। যাই হোক, যে সমস্তকে দূরে সরিয়ে দিয়েছিল একটি ছবি। লাইভ গেমের সময় হঠাৎই নগ্ন হয়ে মাঠে নেমে পড়েন এক ব্যক্তি (Streaker)। পিচ দিয়ে দৌড়তে শুরু করেন তিনি।

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যাট করছিলেন তখনই ব্যক্তিটি তার গোপন জায়গা হাত দিয়ে আড়াল করে মাঠে নেমে পড়ে। ঘটনায় হকচকিয়ে যান মাঠে থাকা প্রত্যেকেই। নিরাপত্তা কর্মীরা এরপর ওই ব্যক্তিকে বের না করা পর্যন্ত সবাই হাঁ করে তাকিয়েই থাকেন। ওই ব্যক্তিকে অবশ্য ধরতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তা কর্মীদের। একজন লাফিয়ে তাঁকে ধরেন। কয়েক সেকেন্ড ধাওয়া করার পরে ধরেন এবং মাটিতে শুইয়ে দেন। আরও পড়ুন: India vs Australia 2nd Test 2020: ভারতীয় বোলারদর দাপটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৫ রানে অলআউট অস্ট্রেলিয়া
Sign this streaker up for the Chiefs! pic.twitter.com/vBlg4UCJ8t
— The ACC (@TheACCnz) December 26, 2020
এদিকে দিনের শেষে কেন উইলিয়ামসন ৯৪ রান অপরাজিত রয়েছেন। অনেকে বলছেন ওই ঘটনা না ঘটলে তিন অঙ্কের ঘরে চলে যেতেন কিউয়ি অধিনায়ক।
(The above story first appeared on LatestLY on Dec 26, 2020 05:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).