Steve Smith Fined For Slow Over-Rate: স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকা জরিমানা স্টিভ স্মিথের
স্লো ওভার রেটের (Slow over-rate) কারণে জরিমানা রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক স্টিভ স্মিথের (Steve Smith)। তাঁকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫৭ রানে হেরেছেন স্মিথরা। আইপিএল-র এক বিবৃতিতে বলা হয়েছে, "আইপিএল-র ন্যূনতম ওভার-রেট সম্পর্কিত আচরণবিধির আওতায় এই মরশুমে তাঁর দলের প্রথম অপরাধ হিসাবে স্মিথকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।" এর আগে, সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের সময় স্লো ওভার-রেটের কারণে দিল্লির ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকেও জরিমানা করা হয়েছিল।

মঙ্গলবার সন্ধ্যায়, শেখ জায়েদ স্টেডিয়ামে ১৯৪ রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ১৩৬ রানে গুটিয়ে যায়। স্মিথ করেন মাত্র ৬ রান। জাসপ্রিত বুমরা যে চারটি উইকেট নিয়েছিলেন, তার মধ্যে স্মিথের উইকেট রয়েছে। ৪৪ বলে ৭০ রান করে কিছুটা লড়াই দেন জোস বাটলার।আরও পড়ুন: Shaheen Bagh Protests: প্রতিবাদ করার জন্য পাবলিক প্লেস অনির্দিষ্টকালের জন্য দখল করা যায় না: সুপ্রিম কোর্ট
গতকালের জয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স আট পয়েন্ট নিয়ে আইপিএল-র পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চলে গেছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস পাঁচটি খেলায় চার পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা।
(The above story first appeared on LatestLY on Oct 07, 2020 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).