BCCI: আগামী ২৩ অক্টোবর বোর্ডের দায়িত্ব নিচ্ছেন সভাপতি সৌরভ গাঙ্গুলি

আগামী ২৩ অক্টোবর সরকারীভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিচ্ছেন নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। আগামী বুধবার সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ সহ পুরো 'টিম দাদা'বিনা প্রতিদ্বন্দ্বিতায় BCCI-র দায়িত্বভার গ্রহণ করবেন। সোমবার দুপুরে বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি, সচিব পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ সহ অন্যান্যরা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।

BCCI: আগামী ২৩ অক্টোবর বোর্ডের দায়িত্ব নিচ্ছেন সভাপতি সৌরভ গাঙ্গুলি
বোর্ডের দায়িত্বে সৌরভ গাঙ্গুলি। (Photo Credits: Twitter @SGanguly99)

মুম্বই, ১৫ অক্টোবর: আগামী ২৩ অক্টোবর, বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-র দায়িত্ব নিতে চলেছেন নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। আগামী বুধবার সভাপতি সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ সহ পুরো 'টিম দাদা'বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে BCCI-র দায়িত্বভার গ্রহণ করবেন। সোমবার দুপুরে বোর্ড সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি, সচিব পদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ সহ অন্যান্যরা মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কোনও পদেই নির্বাচন হচ্ছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টিম সৌরভ কাজ শুরু করে দিতে চলেছে।

সৌরভ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নতির জন্যই কাজ করাটাই হবে তাঁর প্রথম লক্ষ্য। পাশাপাশি বিসিসিআইয়ের স্বচ্ছ ভাবমূর্তি ফেরানোর দিকেও নজর দেওয়ার পাশাপাশি আইসিসি-তে বিসিসিআইয়ের প্রাপ্য শেয়ার যাতে পায় তা নিশ্চিত করার দিকেও নজর দেবেন বলে জানিয়েছেন সৌরভ। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে চান বলেও দাদা জানিয়েছেন। আরও পড়ুন-PMC ব্যাঙ্ক প্রতারণার বিক্ষোভের পর আমানতকারীর মৃত্যু, তীব্র উত্তেজনা মুম্বইয়ে

বিসিসিআইয়ের সিংহাসনে বসার আগে সৌরভ গাঙ্গুলির প্রথম টুইট। মনোনেয়ন জমা দেওয়ার পরেই সৌরভ জানিয়েছিলেন, তিনি সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। প্রথম দিনেই সৌরভ বুঝিয়ে দিলেন, বাইশ গজের মত প্রশাসনের সর্বোচ্চ পদে থেকেও তিনি টিমের ওপরেই বেশি গুরুত্ব দেবেন। যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খানদের নিয়ে বিশ্বমানের দল গড়েছিলেন দাদা। এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ পদে বসে তাঁর টিমকে নিয়ে ছবি টুইট করলেন দাদা। যে ছবিতে সৌরভের পর সবচেয়ে উজ্জ্বল উপস্থিতি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ।

সৌরভের বোর্ড সভাপতি হওয়ার পিছনে অনেকেই বিজেপি-র রাজনীতির হাতের কথা বলছেন। যা সৌরভ সম্পূর্ণ অস্বীকার করেছেন। সৌরভ শুধু বলছেন, এমন কিছু কাজ করতে চান যা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।

(The above story first appeared on LatestLY on Oct 15, 2019 11:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).