Team India Celebration: এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ ভারতের পকেটে, ম্যাচ শেষে উৎসবে মাতলেন শিখর ধাওয়ানরা

Team India Celebration: এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ ভারতের পকেটে, ম্যাচ শেষে উৎসবে মাতলেন শিখর ধাওয়ানরা

রুদ্ধশ্বাস দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ (India vs West Indies ODI 2022) জিতল ভারত। অক্সার পটেলের দাপটে এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ পকেটে পুরল ভারত। ক্য়ারিবিয়ানদের ৩১২ রান তাড়া করতে নেমে অর্ধশতক করেন শ্রেয়স আয়ার ও সঞ্জু স্যামসন। কিন্তু শেষ দিকে ৩৫ বলে অক্সারের অপরাজিত ৬৪ রানে ভর করে ম্যাচ পকেটে পুরে ফেলে টিম ইন্ডিয়া। শেষ বলে ছক্কা হাঁকান অক্ষার। এনিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১২টি সিরিজ জিতল ভারতীয় দল। সিরিজ পকেটে পোরার পর গোটা ভারতীয় দল উৎসবে মেতে ওঠে। সেই ভিডিও টুইটারে পোস্ট করেছেন অধিনায়ক শিখর ধাওয়ান ( Shikhar Dhawan)। ম্যাচ শেষে তাই গোটা দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

দেখুন ভিডিও:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 25, 2022 09:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).