RCB vs RR, IPL 2020 Live Cricket Streaming: IPL 2020, CSK vs SRH Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সরাসরি সম্প্রচার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবির এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। এদিকে, টপ অর্ডারের ব্যর্থতার পরে মিডল অর্ডার চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে হারতে হয়েছে রাজস্থানকে।

RCB vs RR, IPL 2020 Live Cricket Streaming: IPL 2020, CSK vs SRH Live Streaming: কোথায় ও কখন দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সরাসরি সম্প্রচার?
Royal Challengers Bangalore vs Rajasthan Royals (Photo Credits: File Image)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলির নেতৃত্বাধীন আরসিবির এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। এদিকে, টপ অর্ডারের ব্যর্থতার পরে মিডল অর্ডার চ্যালেঞ্জ নিতে ব্যর্থ হওয়ায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত ম্যাচে হারতে হয়েছে রাজস্থানকে।

এই দুই দল এখনও পর্যন্ত আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একটি ম্যাচও খেলেনি। তবে দুবাইয়ের একই রকম পিচে ব্যাঙ্গালোর ৩ ম্যাচ খেলায় তারা কিছুটা বাড়তি সুবিধা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চোখ থাকবে ডিভিলিয়ার্সের ওপরে,কারণ ডিহাইড্রেশনের জন্য তিনি আগের দিন মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি নিতে আসেননি, তাকে আজ জোফ্রে আর্চারের আগুনে বোলিংয়ের সম্মুখীন হতে হবে। ব্যাঙ্গালোরে খেলতে পারেন ক্রিস মরিস। রাজস্থান দলে যশস্বী জসওয়াল বা মন্নন বহরা রবিন উথাপ্পার জায়গায় দলে প্রবেশ করতে পারেন। আরও পড়ুন: DC vs KKR: আইপিএলে আজ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি কখন আছে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ ৩ অক্টোবর, শনিবার হবে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলা কোথায় হবে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কখন শুরু হবে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টা থেকে শুরু। টস হবে ৩টেয়।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখব?

লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।

(The above story first appeared on LatestLY on Oct 03, 2020 01:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).