Ashwin Retires From IPL: আইপিএল থেকেও অবসর নিলেন রবি অশ্বিন, শেয়ার করলেন পোস্ট

তিনি আইপিএল ২০২৫ এর আগে মেগা নিলামে ৯.৭৫ কোটি টাকায় আবার হলুদ জার্সিতে যোগ দেন এবং সেখানেই কেরিয়ারের ইতি টানেন। এই বোলিং অলরাউন্ডার আইপিএলে নিজের কেরিয়ারে ৫টি দলের প্রতিনিধিত্ব করেছেন।

Ashwin Retires From IPL: আইপিএল থেকেও অবসর নিলেন রবি অশ্বিন, শেয়ার করলেন পোস্ট
Ravi Ashwin (Photo Credit: CSK/ X)

Ashwin Retires From IPL: ভারতের লেজেন্ড স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আইপিএল থেকে অবসরের ঘোষণা করেছেন। অশ্বিন বর্ডার-গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। তখন থেকে, তিনি শুধুমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যেমন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ (TNPL) এবং আইপিএলে (IPL)-এ খেলেন। ২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে অভিষেকের পরে ভারতীয় স্পিনার অশ্বিন আইপিএলে অসাধারণ একটি কেরিয়ার গড়েন। তিনি আইপিএল ২০২৫ এর আগে মেগা নিলামে ৯.৭৫ কোটি টাকায় আবার হলুদ জার্সিতে যোগ দেন এবং সেখানেই কেরিয়ারের ইতি টানেন। এই বোলিং অলরাউন্ডার আইপিএলে নিজের কেরিয়ারে ৫টি দলের প্রতিনিধিত্ব করেছেন। ১৭ বছরের কেরিয়ারে সিএসকে ছাড়াও রাইজিং পুণে সুপার জায়ান্টস (Rising Pune Super Giants), পাঞ্জাব কিংস (Punjab Kings), দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-এর খেলেছেন। Cheteshwar Pujara Retires: অবসর নিলেন ভারতীয় টেস্ট ক্রিকেটের 'মিস্টার ডিপেন্ডবল' চেতেশ্বর পুজারা

আইপিএল থেকেও অবসর নিলেন রবি অশ্বিন

তিনি কেরিয়ারে ২২১টি ম্যাচ খেলেছেন এবং ৮৩৩ রান করেছেন যার মধ্যে একটি হাফসেঞ্চুরি রয়েছে। এছাড়া তিনি ১৮৭ উইকেট নিয়েছেন, যা আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া ২০১০ এবং ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের সাথে তিনি দুইটি আইপিএল খেতাব জিতেছেন। এরপর ২০১২, ২০১৩ এবং ২০১৫ সালে সিএসকের হয়ে খেলেন। ২০১৭ সালে রাইজিং পুণে সুপার জায়ান্টস এবং ২০২২ সালে রাজস্থান রয়্যালসের জন্য খেলেছেন তিনি।

তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'বিশেষ দিন এবং তাই একটি বিশেষ শুরু। সবাই বলে সব শেষের সঙ্গে নতুন সূচনা হয়; ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটার হিসাবে আমার সময় আজ শেষ হচ্ছে, কিন্তু বিভিন্ন লিগে খেলার অনুসন্ধানী হিসেবে আমার সময় আজ শুরু হচ্ছে।' তিনি আরও লিখেছেন, 'আমি সব ফ্রাঞ্চাইজিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই এত বছর ধরে যে অসাধারণ স্মৃতি ও সম্পর্কের জন্য। আমাকে সব দেওয়ার জন্য আইপিএল এবং বিসিসিআইকে ধন্যবাদ। আমি সামনে যা আছে তা উপভোগ করতে এবং সেটার সবচেয়ে বেশী ব্যবহার করার জন্য অপেক্ষা করছি।'

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).