LSG vs RR, IPL 2024 Live Streaming: রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ শনিবার (২৭ এপ্রিল) লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে আইপিএল ২০২৪ (IPL 2024)-এর ৪৪তম ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (LSG) এবং রাজস্থান রয়্যালস (RR)। আট ম্যাচে পাঁচ জয় ও তিন হারে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে লখনউ। এদিকে, রাজস্থান তাদের আটটি ম্যাচের মধ্যে সাতটি জিতেছে এবং মাত্র একটিতে হেরে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টানা জয়ের সুবাদে প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে নামবে সুপার জায়ান্টরা। মার্কাস স্টোইনিসের অসাধারণ সেঞ্চুরির সুবাদে কেএল রাহুলের দল শেষ ম্যাচে ৬ উইকেট ও ৩ বল বাকি থাকতেই ২১১ রানের টার্গেট তাড়া করে নেয়। অন্যদিকে রাজস্থান তাদের শেষ তিনটি ম্যাচ জিতেছে, তাঁদের সর্বশেষ জয় আসে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। যশস্বী জয়সওয়ালের শ্বাসরুদ্ধকর সেঞ্চুরিতে প্রথম আইপিএল চ্যাম্পিয়নরা নয় উইকেট এবং আট বল বাকি থাকতেই ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে সহায়তা করে। KKR vs PBKS Record: ইডেনে পঞ্জাব-কলকাতার ম্যাচে সবচেয়ে বড় রান তাড়ায় ভাঙ্গল কোন কোন রেকর্ড?
Rahul vs Sanju. Lucknow vs Rajasthan. Supergiants vs Royals! 🔥 pic.twitter.com/D0rbaa0dsH
— Rajasthan Royals (@rajasthanroyals) April 27, 2024
রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, সন্দীপ শর্মা, যুজবেন্দ্র চাহাল, কেশব মহারাজ, শুভম দুবে, নভদীপ সাইনি, টম কোহলার-ক্যাডমোর, কুলদীপ সেন, নান্দ্রে বার্গার, তনুশ কোটিয়ান, ডোনোভান ফেরেইরা, আবিদ মুশতাক, কুনাল সিং রাঠোর।
লখনউ সুপার জায়ান্টসঃ কুইন্টন ডি কক, কে এল রাহুল (অধিনায়ক), দেবদত্ত পাড্ডিকল, নিকোলাস পুরান, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মোহসিন খান, যশ ঠাকুর, আরশিন কুলকার্নি, কৃষ্ণপ্পা গৌতম, যুধবীর সিং চরক, মনিমারান সিদ্ধার্থ, আরশাদ খান, প্রেরণা মানকাড়, অমিত মিশ্র, কাইল মায়ার্স, শামার জোসেফ, অ্যাশটন টার্নার, নবীন-উল-হক, ময়ঙ্ক যাদব।
কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ?
২৭ এপ্রিল লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium, Lucknow) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ?
২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ
সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Apr 27, 2024 02:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

