Vijay Dahiya Assistant Coach: সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আইপিএল দলের সহকারী কোচ নিযুক্ত বিজয় দাহিয়া

আইপিএল-র লখনউ ফ্র্যাঞ্চাইজির (IPL's Lucknow Franchise) সহকারী কোচ হলেন বিজয় দাহিয়া (Vijay Dahiya)। ৪৮ বছরের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার বিজয় উত্তরপ্রদেশ দলের বর্তমান কোচের পদে রয়েছেন। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

Vijay Dahiya Assistant Coach: সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন আইপিএল দলের সহকারী কোচ নিযুক্ত বিজয় দাহিয়া
Vijay Dahiya

আইপিএল-র লখনউ ফ্র্যাঞ্চাইজির (IPL's Lucknow Franchise) সহকারী কোচ হলেন বিজয় দাহিয়া (Vijay Dahiya)। ৪৮ বছরের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার বিজয় উত্তরপ্রদেশ দলের বর্তমান কোচের পদে রয়েছেন। এর আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

হরিয়ানার বাসিন্দা বিজয় ভারতের হয়ে ২টি টেস্ট এবং ১৯টি ওয়ানডে খেলেছেন। অবসর নেওয়ার পর দিল্লি রনজি দলের কোচিং ছাড়াও দিল্লি ক্যাপিটালস-র ট্যালেন্ট স্কাউট হিসেবেও কাজ করেছেন। লখনউ দলের সঙ্গে যুক্ত হওয়ার পর বিজয় বলেছেন, "লখনউ আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি আনন্দিত এবং কৃতজ্ঞ।" আরও পড়ুন: Virat Kohli: দক্ষিণ আফ্রিকায় বিরাটের রেকর্ড দেখলে অবাক হবেন

কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ দলের কোচ হয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। অন্যদিকে, গৌতম গম্ভীরকে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে।

(The above story first appeared on LatestLY on Dec 22, 2021 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).