Rishabh Pant's 4000 Runs In T20: টি-টোয়েন্টি ক্রিকেট ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন ঋষভ পন্থ
টি-টোয়েন্টি ক্রিকেট ৪ হাজার রানের (4000 Runs In T20) মাইলফলক ছুঁলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। গতকাল রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৬০ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
নভি মুম্বই, ১২ মে: টি-টোয়েন্টি ক্রিকেট ৪ হাজার রানের (4000 Runs In T20) মাইলফলক ছুঁলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। বুধবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। গতকাল রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৬০ রান তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
পন্থ এখনও পর্যন্ত ১৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩৩.০৯ গড়ে করেছেন ৪ হাজার ৪ রান। তাঁর স্ট্রাইক রেট ১৪৬.৫৫। পন্থের ঝুলিতে রয়েছে ২টি সেঞ্চুরি এবং ২২টি হাফ সেঞ্চুরি। আরও পড়ুন: Chess Olympiad 2022: বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে ২১৩টি দল দাবা অলিম্পিয়াডে অংশ নিতে নাম লিখিয়েছে
আইপিএলে (IPL 2022) এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১২টি ম্যাচের মধ্যে তারা ৬টি ম্যাচে জয় পেয়েছে, বাকি ৬টিতে হেরেছে। সোমবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে তারা। প্লে-অফে যাওয়ার জন্য এই ম্যাচ তাদের জন্য গুরুত্বপূর্ণ।
(The above story first appeared on LatestLY on May 12, 2022 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

