SRH vs KKR: আইপিএলে আজ সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স, জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2021) তৃতীয় ম্যাচে আজ ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে ইয়ন মর্গানের নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স (Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders)। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে এই ম্যাচ। খাতায় কলমে সানরাইজার্স হায়দরাবাদ বেশ ব্যালান্সড দল। অলরাউন্ডার, বোলিং সেকশন ও ব্যাটিং লাইনআপ কয়েকজন দুর্দান্ত প্লেয়ার রয়েছে। ডেভিড ওয়ার্নার, মনীষ পান্ডে, জেসন হোল্ডার এবং ঋদ্ধিমন সাহা এবং কেন উইলিয়ামসনের মতো মারকুটে ব্যাটসম্যান রয়েছেন। এ ছাড়াও তাদের কাছে রশিদ খান ও কেদার যাদব রয়েছেন, যারাও ব্যাট হাতে রান করতে পারে। হায়দরাবাদের পেস আক্রমণে রয়েছেন ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও সন্দীপ শর্মা। মাঝের ওভারগুলিতে অলরাউন্ডার জেসন হোল্ডার বল হাতে নিতে পারেন।

অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স গত মরশুমের খারাপ সময় কাটিয়ে উঠতে চাইবে। দলের ব্যাটিং বিভাগে রয়েছে নীতিশ রানা, শুভমন গিল, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক। কেকেআর শিবির আশা করবে যাতে শুরু থেকেই সুনীল নারাইন নিজের ফর্মে থাকেন। কেকেআর-র বোলিং আক্রমণে রয়েছেন প্যাট কামিনস, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী এবং পবন নেগি। আজকের ম্যাচে ফেভারিট হায়দরাবাদ। তবে কেকেআর-র জয় পাওয়ার সম্ভাবনা আছে। আরও পড়ুন: IPL 2021: স্লো ওভার-রেটের কারণে ১২ লাখ জরিমানা সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমন সাহা, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, কেদার যাদব, আবদুল সামাদ, জেসন হোল্ডার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজান, সন্দীপ শর্মা।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: টিম সিফের্ট, নীতিশ রানা, শুভমান গিল, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক, সুনীল নারাইন, পবন নেগি, প্যাট কামিন্স, কমলেশ নগরকোটি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।
পরিসংখ্যান: দুই দল এর আগে ১৭টি ম্যাচ খেলেছে। হায়দরাবাদ জিতেছে ৭টি ম্যাচে। ১২টি ম্যাচ জিতেছে কেকেআর।
(The above story first appeared on LatestLY on Apr 11, 2021 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).