IPL 2020: আইপিএলের আগে নতুন লোগে উন্মোচন করল আরসিবি
দু'দিন আগেই সমস্ত সোশাল সাইট থেকে তাদের ছবি ও পোস্ট সরিয়ে নিয়েছিল। আর তা নিয়ে ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore )। আজ সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে এবার আরসিবি (RCB) নিজেদের লোগো (Logo)পরিবর্তন করল। আজ নতুন লোগের উন্মোচন করল তারা। আসন্ন আইপিএলে নতুন লোগো লাগিয়ে খেলতে নামবে বেঙ্গালুরুর এই ফ্র্য়াঞ্চাইজি। নতুন লোগোতে বড় কিছু পরিবর্তন করা হয়নি। তবে লোগোতে সিংহ-র অবস্থা ও আকৃতি কিছুটা পরিবর্তন করা হয়েছে। আরসিবি-র চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা বলেন, "আমাদের দলের পরিচায়ক সিংহটিকে আমরা নতুন ভাবে লোগোতে তুলে ধরেছি। আমরা সেরা খেলার চেষ্টা চালিয়ে যাব। আমাদের সমর্থকরা আমাদের মূল চালিকাশক্তি।"
বেঙ্গালুরু, ১৪ ফেব্রুয়ারি: দু'দিন আগেই সমস্ত সোশাল সাইট থেকে তাদের ছবি ও পোস্ট সরিয়ে নিয়েছিল। আর তা নিয়ে ক্রিকেট ভক্তদের সমালোচনার মুখে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore )। আজ সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে এবার আরসিবি (RCB) নিজেদের লোগো (Logo)পরিবর্তন করল। আজ নতুন লোগের উন্মোচন করল তারা। আসন্ন আইপিএলে নতুন লোগো লাগিয়ে খেলতে নামবে বেঙ্গালুরুর এই ফ্র্য়াঞ্চাইজি। নতুন লোগোতে বড় কিছু পরিবর্তন করা হয়নি। তবে লোগোতে সিংহ-র অবস্থা ও আকৃতি কিছুটা পরিবর্তন করা হয়েছে। আরসিবি-র চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা বলেন, "আমাদের দলের পরিচায়ক সিংহটিকে আমরা নতুন ভাবে লোগোতে তুলে ধরেছি। আমরা সেরা খেলার চেষ্টা চালিয়ে যাব। আমাদের সমর্থকরা আমাদের মূল চালিকাশক্তি।"
গতকাল অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) না জানিয়েই আরসিবি (RCB) নিজেদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামসহ অন্য সোশাল মিডিয়া অ্যাকাউন্টের লোগো ফাঁকা করে ফেলে। মুছে ফেলা হয় পুরোনো টুইট। এমন ঘটনায় অবাক হয় ক্রিকেট মহল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন দলের অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli )। তিনি টুইট করে লেখেন, “পোস্ট মুছে ফেলা হচ্ছে, ক্যাপ্টেন জানতেও পারছে না। কোনও সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলা হোক।” ভারতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল নিজের টুইটারে লিখেছেন, “আরে আরসিবি টুইটস, এটা কী ধরনের গুগলি? তোমার প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রাম পোস্ট কোথায় গেল! আরও পড়ুন: Virat Kohli: না জানিয়েই পরিবর্তন আরসিবিতে, রাগে ফেটে পড়লেন অধিনায়ক বিরাট কোহলি
এদিকে আরও জানা যাচ্ছে, আরসিবি নামটাই বদলে ফেলা হচ্ছে। আসন্ন আইপিএলে নাম বদলে খেলতে পারে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) থেকে কোহলির নেতৃত্বাধীন দলের নাম হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাছাড়া নতুন টাইটেল স্পনসরশিপ চুক্তিও কার্যত পাকা করে ফেলেছে আরসিবি৷ মঙ্গলবারই মুথুট ফিনকর্প লিমিটেডের সঙ্গে তিন বছরের চুক্তির কথা ঘোষণা করতে পারে আরসিবি কর্তৃপক্ষ৷ তাই যদি হয়, তবে জার্সির নকশা ও তাতে স্পনসরের নাম বদলে যাবে আরসিবি’র।
THIS IS IT. The moment you've been waiting for. New Decade, New RCB, New Logo! #PlayBold pic.twitter.com/miROfcrpvo
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 14, 2020
জানা যাচ্ছে, সমর্থকরাই দলের নাম পরিবর্তন চেয়েছিলেন। আর তাঁদের কথা মাথায় রেখেই ফ্র্যাঞ্চাইজি এই সিদ্ধান্ত নিয়েছে। কিছুতেই আইপিএলে ভাগ্যের চাকা ঘুরছে না বিরাট কোহলির। একের পর এক আইপিএল মরশুম যাচ্ছে। কিন্তু কোহলির আরসিবি আর সাফল্য পাচ্ছে না। ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছে আরসিবি। কিন্তু এখনও পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা।
(The above story first appeared on LatestLY on Feb 14, 2020 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

