MS Dhoni Retirement From International Cricket: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি
আন্তর্জাতিক ক্রিকেটকে (International cricket) বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতীয় দলের জার্সিতে আর মাঠে দেখা যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। অবসরের কথা নিজেই জানালেন ইনস্টাগ্রামে।
আন্তর্জাতিক ক্রিকেটকে (International cricket) বিদায় জানালেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ভারতীয় দলের জার্সিতে আর মাঠে দেখা যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। অবসরের কথা নিজেই জানালেন ইনস্টাগ্রামে।
আজ সন্ধ্যা ৭ টা ৩২ মিনিটে ইনস্টাগ্রামে ধোনি বলেন, ‘ধন্যবাদ। সারা জীবন ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। সন্ধ্যা ৭ টা ২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করতে পারেন।’
View this post on Instagram
Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানটির সঙ্গে নিজের ক্রিকেটীয় মুহূর্তের ছবি পোস্ট করেছেন মাহি।
ভারতীয় ক্রিকেটের সর্বাধিক সফল অধিনায়ক হিসাবে অবসর নিলেন ধোনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর নেতৃত্বে জিতেছে ভারত। সর্বশেষ ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন তিনি। ওই ম্যাচে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছিল। আসন্ন আইপিএল-এ তিনি খেলবেন। ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।
(The above story first appeared on LatestLY on Aug 15, 2020 08:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

