ICC T20 World Cup 2020 Latest Update: জুলাই মাসে ভাগ্য নির্ধারণ হতে পারে টি-২০ বিশ্বকাপের

জুলাই মাসের মাঝামাঝি নাগাদ আইসিসি (ICC)-র বার্ষিক সভা রয়েছে। তার আগে অবধি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2020) বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই। তাই বিসিসিআই (BCCI) এই বছরের শেষের দিকে আইপিএল (IPL 2020) আয়োজন করতে পারবে কি না তা জানতে অপেক্ষা করছে।

ICC T20 World Cup 2020 Latest Update: জুলাই মাসে ভাগ্য নির্ধারণ হতে পারে টি-২০ বিশ্বকাপের
ICC T20 World Cup 2020 Trophy (Photo Credits: Getty Images)

জুলাই মাসের মাঝামাঝি নাগাদ আইসিসি (ICC)-র বার্ষিক সভা রয়েছে। তার আগে অবধি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2020) বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই। তাই বিসিসিআই (BCCI) এই বছরের শেষের দিকে আইপিএল (IPL 2020) আয়োজন করতে পারবে কি না তা জানতে অপেক্ষা করছে।

বৃহস্পতিবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আইসিসি-র বোর্ডের সদস্যরা এই মাসে দ্বিতীয়বারের মতো বৈঠক করেছেন। তবে বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়নি। কেবল চেয়ারম্যানের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আরও পড়ুন: Liverpool FC win Premier League: তিরিশ বছর পর প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় লিভারপুল এফসির, উল্লাসে ফেটে পড়ল দর্শকাসন

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে। যদিও সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যেতে পারে। যদিও সরকারিভাবে এই ঘোষণা করেনি আইসিসি।

(The above story first appeared on LatestLY on Jun 26, 2020 02:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).