GT vs LSG, IPL 2025 Dream11 Prediction: গুজরাট টাইটানস বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
আজ, ২২ মে মুখোমুখি হবে জিটি বনাম এলএসজি (GT vs LSG)। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Gujarat Titans vs Lucknow Super Giants, IPL 2025 Dream11 Prediction: গুজরাট টাইটানস বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৬৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২২ মে মুখোমুখি হবে জিটি বনাম এলএসজি (GT vs LSG)। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। শুভমন গিলের (Shubman Gill) গুজরাট টাইটানস (Gujarat Titans) চাইবে যে তারা খেলা জিতে তাদের টপ টু-তে তাদের অবস্থানকে শক্তিশালী করে। অন্যদিকে, ঋষভ পন্থ (Rishabh Pant)-এর নেতৃত্বে এলএসজি (LSG) তাদের আগের ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়ে। আজকে তারা চাইবে জয়লাভ করতে এবং আইপিএল ২০২৫ যাত্রা ভালোভাবে শেষ করতে। DC No Ball Controversy: ওভার স্টেপ না করেও কেন নো বল পেলেন উইল জ্যাকস? কি বলছে ক্রিকেটের নিয়ম
গুজরাট টাইটানস বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫
Let’s play for pride 💪 pic.twitter.com/5JsSIDCRdM
— Lucknow Super Giants (@LucknowIPL) May 22, 2025
গুজরাট টাইটানস বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather-এর রিপোর্ট অনুসারে, আজ খেলার শুরুতে আহমেদাবাদের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ম্যাচের শেষের দিকে সেটা ৩৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে। ম্যাচের সময়ে আদ্রতা প্রায় ৩৭% থেকে ৪৯% এর মধ্যে থাকবে। আকাশ পরিষ্কার থাকবে এবং পুরো ম্যাচ জুড়ে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম।
পিচ রিপোর্টঃ নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য খুবই ভালো এবং একটি হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। শুরুতে পেসাররা কিছু সাহায্য পাবে, কিন্তু পরে স্পিনারদের জন্য সুযোগ আসবে।
টসঃ আহমেদাবাদে ব্যাটসম্যানদের বাড়তি সুবিধার কারণে দুই দলই দ্বিতীয় ব্যাটিং করতে চাইবে। আগের রেকর্ডও দ্বিতীয় ব্যাটিং করা দলের পক্ষে। এ পর্যন্ত এখানে অনুষ্ঠিত ৪০টি আইপিএল ম্যাচের মধ্যে ২১টি ম্যাচ দ্বিতীয় ব্যাটিং করা দলগুলো জিতেছে।
গুজরাট টাইটানস বনাম লখনউ সুপার জায়ান্টস, আইপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: জস বাটলার, নিকোলাস পুরান
ব্যাটসম্যান: বি সাই সুদর্শন, শুভমন গিল, মিচেল মার্শ
অলরাউন্ডার: এইডেন মার্কারাম, ওয়াশিংটন সুন্দর
বোলার: মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, উইলিয়াম ও 'রুরকে, দ্বিগবেশ রাঠি
অধিনায়ক অপশন: শুভমন গিল/ নিকোলাস পুরান
সহ-অধিনায়ক অপশন: মিচেল মার্শ/ জস বাটলার
(The above story first appeared on LatestLY on May 22, 2025 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

