Gujarat Giants vs India Capitals, LLC Live Streaming: গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩; সরাসরি দেখবেন যেখানে

গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়

Gujarat Giants vs India Capitals, LLC Live Streaming: গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩; সরাসরি দেখবেন যেখানে
Chris Gayle (Photo Credit: Gujarat Giants/ X)

লেজেন্ডস লিগ ক্রিকেট ২০২৩-এর ১১তম ম্যাচে গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে ইন্ডিয়া ক্যাপিটালসের। আজ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এই মরসুমে গুজরাত জায়ান্টসের শুরুটা ভাল হয়নি। তবে উদ্বোধনী ম্যাচে হেরে গেলেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে পরের দু'টি ম্যাচ জিতে নেয় তারা। গত ম্যাচে আরবানাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে তারা। রিচার্ড লেভি ও রজত ভাটিয়ার ব্যাটে ভর করে ১৯৩ রান তোলে জায়ান্টরা। খেলাটি শেষ পর্যন্ত বেশ রোমাঞ্চকর হয় তবে জায়ান্টরা তাদের স্নায়ু ধরে রেখে আরবানাইজার্সকে ৭ উইকেটে ১৯২ রানে আটকে রেখে এক রানের ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। অন্যদিকে, প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পায় ইন্ডিয়া ক্যাপিটালস। রাস্টি থেরন ও অ্যাশলে নার্সের দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেটে ১৬৩ রানে থামে ক্যাপিটালস। জবাবে রিকার্ডো পাওয়েলের শতক এবং কার্ক এডওয়ার্ডসের ৪৫ রানে অপরাজিত থাকার সুবাদে ১৭তম ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। Team Abu Dhabi vs Northern Warriors, T10 League Live Streaming: টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন

ইন্ডিয়া ক্যাপিটালস স্কোয়াড: রিকার্ডো পাওয়েল, গৌতম গম্ভীর (অধিনায়ক), জ্ঞানেশ্বর রাও, কার্ক এডওয়ার্ডস, কেভিন পিটারসেন, বেন ডাঙ্ক (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, রুষ্টি থেরন, হামিশ বেনেট, ইসুরু উদানা, কেপি আপ্পান্না, প্রবীণ তাম্বে, ঈশ্বর পান্ডে, যশপাল সিং, ভরত চিপলি, মর্নি ভ্যান উইক, মুনাফ প্যাটেল, ফিদেল এডওয়ার্ডস, হাশিম আমলা, দিলহারা ফার্নান্দো।

গুজরাত জায়ান্টস স্কোয়াড: ক্রিস গেইল, জ্যাক ক্যালিস (অধিনায়ক), রিচার্ড লেভি, কেভিন ও ব্রায়েন, সিকুগে প্রসন্ন, ধ্রুব রাভাল (উইকেটরক্ষক), রজত ভাটিয়া, রায়াদ এমরিট, এস শ্রীসন্থ, সরবজিৎ লাড্ডা, ঈশ্বর চৌধুরী, সুলেমান বেনন, পার্থিব প্যাটেল, এলটন চিগুম্বুরা, লিয়াম প্লাঙ্কেট, ট্রেন্ট জনস্টন, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, অভিষেক ঝুনঝুনওয়ালা, দিশান্ত ইয়াগনিক, নাথান রিয়ার্ডন, চিরাগ খুরানা, ডেন পিট, আহমেদ রাজা।

কবে, কোথায় আয়োজিত হবে গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?

৩০ নভেম্বর জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে (Molana Azad Stadium, Jammu) ২০২৩ লেজেন্ডস লীগ ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস।

কখন থেকে শুরু হবে গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?

গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে গুজরাত জায়ান্টস বনাম ইন্ডিয়া ক্যাপিটালস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) এবং ফ্যানকোড অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Nov 30, 2023 02:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).