IndiGo Flight Lightning Strike: ১৭ হাজার ফুট উঁচুতে ইন্ডোগো বিমানে পড়ল বাজ, ভাঙল নাক, বারত জোরে রক্ষা পেলেন ১৫০ যাত্রী
মাঝআকাশে হঠাৎ মারাত্মক বজ্রপাত। আর তার প্রভাবেই ক্ষতিগ্রস্ত হলো বিমানের সামনের অংশ (নোজ কোণ)। প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় এক অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয় ও আতঙ্কের মুখোমুখি হলো পাটনা থেকে লখনউগামী একটি ইন্ডোগো বিমান (IndiGo Flight)। তবে শেষ পর্যন্ত পাইলটের অসাধারণ দক্ষতা ও বিচক্ষণতায় এক বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
IndiGo Flight Lightning Strike: মাঝআকাশে হঠাৎ মারাত্মক বজ্রপাত। আর তার প্রভাবেই ক্ষতিগ্রস্ত হলো বিমানের সামনের অংশ (নোজ কোণ)। প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় এক অভূতপূর্ব প্রাকৃতিক বিপর্যয় ও আতঙ্কের মুখোমুখি হলো পাটনা থেকে লখনউগামী একটি ইন্ডোগো বিমান (IndiGo Flight)। তবে শেষ পর্যন্ত পাইলটের অসাধারণ দক্ষতা ও বিচক্ষণতায় এক বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বিমানে থাকা ১৫০ জন যাত্রী ও বিমানকর্মীরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলে খবর পাওয়া গিয়েছে।
ঠিক কী ঘটেছিল
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আকাশে। প্রশাসন ও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর ওই বিমানটি। গন্তব্যে পৌঁছানোর ঠিক কিছু সময় আগে, আকাশপথের আবহাওয়া হঠাৎ অত্যন্ত খারাপ হয়ে পড়ে। চারপাশ ঘন মেঘে ঢেকে যায় এবং শুরু হয় তীব্র ঝড়-বৃষ্টি ও বজ্রপাত।
বজ্রপাতের পর মাঝ আকাশে বিমানে কী ক্ষতি হয়
বিমানটি যখন মাটি থেকে প্রায় ১৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই আচমকা এক বিকট শব্দে সেটিতে বাজ পড়ে। বজ্রপাতের তীব্র আঘাতে বিমানের সামনের অংশ বা ‘নোজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দুমড়ে-মুচড়ে যায়। মাঝআকাশে এই ঘটনা ঘটায় বিমানের ভেতরে থাকা ১৫০ জন যাত্রীর মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। প্রচণ্ড ঝাঁকুনিতে যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে দেন।
পাইলটের দারুণ কাজ
এমন চরম সংকটময় মুহূর্তে মাথা ঠান্ডা রেখে সাহসিকতার পরিচয় দেন বিমানের প্রধান পাইলট। বিমানটির যান্ত্রিক পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ করে লখনউ এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন তিনি এবং জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। প্রাকৃতিক দুর্যোগ ও বিমানের শারীরিক ক্ষতি সামলে শেষ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে লখনউ বিমানবন্দরে বিমানটির নিরাপদ জরুরি অবতরণ (Safe Landing) করান তিনি।
বিমান ল্যান্ডিংয়ের পর স্বস্তি
বিমানটি রানওয়েতে স্পর্শ করতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন আতঙ্কিত যাত্রীরা। অবতরণের পর পরই সমস্ত যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়। কোনো যাত্রী আহত হননি বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত বিমানটিকে লখনউ বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে এবং তাদের কারিগরি টিম পুরো ঘটনার তদন্তের পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। পাইলটের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন সকলে।
(The above story first appeared on LatestLY on Oct 08, 2026 08:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

