Team Abu Dhabi vs Northern Warriors, T10 League Live Streaming: টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন

টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়

Team Abu Dhabi vs Northern Warriors, T10 League Live Streaming: টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন
Northern Warriors (Photo Credit: T10 Global/ X)

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ ৩০ নভেম্বর আবুধাবি টি-১০ লিগ ২০২৩-এর ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে টিম আবুধাবি ও নর্দান ওয়ারিয়র্স। আবুধাবি টি-১০-এর প্রথম ম্যাচে চেন্নাই ব্রেভসের কাছে হেরেছিল টিম আবুধাবি। টসে জিতে প্রথমে বোলিং করে ৪ উইকেটে ১১৫ রানে সীমিত রাখে ব্রেভসকে। ডোয়াইন প্রিটোরিয়াস ২টি ও টাইমল মিলস ১টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন কাইল মায়ার্স ও অ্যালেক্স হেলস। তবে শেষ পর্যন্ত চার রানে হেরে যায় তারা। অন্যদিকে নর্দান ওয়ারিয়র্স প্রথম ম্যাচে মরিসভিল স্যাম্প আর্মিকে হারিয়ে দারুণ শুরু করে। প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১০৩ রান তোলে তারা। কলিন মুনরো ১৫ বলে ৩৬ ও হজরতউল্লাহ জাজাই ১৫ বলে ২০ রান করেন। বোলাররা দক্ষতার সঙ্গে বোলিং করে স্যাম্প আর্মিকে ৮ উইকেটে ৯৪ রানে আটকে রাখে। দুটি করে উইকেট নেন জেমস নিশাম ও অভিমন্যু মিঠুন। শেষ ওভারে হ্যাটট্রিক করে জয় নিশ্চিত করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। Sri Lanka Cricket Schedule: আগামী ২০২৪ মরসুমের সম্পূর্ণ ক্রিকেট সূচি প্রকাশ শ্রীলঙ্কা ক্রিকেটের

নর্দান ওয়ারিয়র্স স্কোয়াড: কেনার লুইস, হজরতুল্লাহ জাজাই, অ্যাডাম হোস, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), কলিন মুনরো, জেমস নিশাম, আজমতুল্লাহ ওমরজাই, কাউনাইন আব্বাস (উইকেটরক্ষক), তাবরাইজ শামসি, অভিমন্যু মিঠুন, অঙ্কুর সাংওয়ান, শামার জোসেফ, রোমারিও শেফার্ড, মহম্মদ হাসনাইন, রমিজ শাহজাদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা

টিম আবুধাবি স্কোয়াড: কাইল মেয়ার্স, অ্যালেক্স হেলস, টম ব্যান্টন (উইকেটকিপার), লিউস ডু পলয়, আসিফ খান, ডোয়াইন প্রিটোরিয়াস (অধিনায়ক), আলিশান শারাফু, জেমস ফুলার, নূর আহমদ, রুম্মান রইস, টাইমাল মিলস, কলিন ইনগ্রাম, মহম্মদ নওয়াজ, ফিলিপ সল্ট, কিমো পল, দিলশান মাদুশঙ্কা, ইথান ডি'সুজা।

কবে, কোথায় আয়োজিত হবে টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ?

৩০ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) টি-১০ লিগ ম্যাচে মুখোমুখি হবে টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স।

কখন থেকে শুরু হবে টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ?

টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ

সরাসরি টিভিতে টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ

সরাসরি অনলাইন টিম আবু ধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স, টি-১০ লিগ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Nov 30, 2023 01:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).