Duleep Trophy 2024 2nd Round, Day 4 Live Streaming: দলীপ ট্রফির চতুর্থ দিনে ভারত 'এ' বনাম ভারত 'ডি', ভারত 'বি' বনাম ভারত 'সি'; সরাসরি দেখবেন যেখানে

ভারত 'এ' দল বনাম ভারত 'ডি' দল আয়োজিত হবে অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট স্টেডিয়ামে, ভারত 'বি' দল বনাম ভারত 'সি' দল আয়োজিত হবে অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট স্টেডিয়াম 'বি'তে। খেলা দেখা যাবে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে এবং সম্প্রচার করা হবে জিওসিনেমা অ্যাপে।

Duleep Trophy 2024 2nd Round, Day 4 Live Streaming: দলীপ ট্রফির চতুর্থ দিনে ভারত 'এ' বনাম ভারত 'ডি', ভারত 'বি' বনাম ভারত 'সি'; সরাসরি দেখবেন যেখানে
Musheer Khan & Navdeep Saini (Photo Credit: BCCI Domestic/ X)

Duleep Trophy 2024 2nd Round, Day 4: আজ ১৫ সেপ্টেম্বর দলীপ ট্রফি ২০২৪ (Duleep Trophy 2024)-এর দ্বিতীয় রাউন্ডের চতুর্থ দিনের খেলায় মুখোমুখি হবে ভারতীয় ঘরোয়া ক্রিকেট দলের তারকারা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের দুই মাঠে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যার জন্য চারটি তারকাখচিত দলকে বেছে নেওয়া হয়েছে। ভারত 'এ' বনাম ভারত 'ডি' ম্যাচের তৃতীয় দিনে ময়ঙ্ক আগরওয়ালের নেতৃত্বাধীন ভারত 'এ' প্রথম জয় তুলে নেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী লিড নেওয়ার চেষ্টায় লেগে রয়েছে। প্রথম সিং (১২২) এবং তিলক ভার্মার (১১১*) শতকে ৩৮০ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত 'এ' দল। ভারত 'ডি'-এর জন্য আজ এখনও প্রয়োজন ৪২৬ রান। অন্যদিকে, ইন্ডিয়া 'সি'-র বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরনের সেঞ্চুরিতে (১৪৩*) এগিয়ে ইন্ডিয়া 'বি'। ঈশ্বরন ক্রিজে অপরাজিত থেকে দলকে ৩০৯ সংগ্রহে সাহায্য করেন। এর আগে ইশান কিষাণের শতকের সুবাদে (১১১) ভারত 'সি' তাদের প্রথম ইনিংসে ৫২৫ রান করে। Duleep Trophy 2024, Day 3 Scorecard: রুতুরাজদের বিপক্ষে শতক অভিমন্যু ঈশ্বরনের, তিলকের সেঞ্চুরিতে পিছিয়ে গেল শ্রেয়সরা

ভারত 'ডি' স্কোয়াডঃ অথর্ব তাইড়ে, যশ দুবে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), দেবদত্ত পাড্ডিকল, রিকি ভুই, শ্রীকর ভারত (উইকেটরক্ষক), সারাংশ জৈন, হর্ষিত রানা, অর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, বিধবাথ কাভেরাপ্পা, আকাশ সেনগুপ্ত, নিশান্ত সিন্ধু, সৌরভ কুমার, সঞ্জু স্যামসন।

ভারত 'এ' স্কোয়াডঃ ময়ঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শেখ রাশিদ, শ্বাশত রাওয়াত, রিয়ান পরাগ, তিলক ভার্মা, অক্ষয় ওয়াদকার, শিবম দুবে, তনুশ কোটিয়ান, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, প্রথম সিংহ, শামস মুলানি, কুমার কুশাগ্র, আকিব খান।

ভারত 'সি' স্কোয়াডঃ রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সাই সুদর্শন, আরিয়ান জুয়াল, রজত পাটিদার, বাবা ইন্দ্রজিৎ, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), মানব সুথার, হৃতিক শোকিন, বিজয়কুমার বৈশক, অংশুল কাম্বোজ, হিমাংশু চৌহান, ময়ঙ্ক মার্কণ্ডে, সন্দীপ ওয়ারিয়ার, গৌরব যাদব।

ভারত 'বি' স্কোয়াডঃ অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), এন জগদিশন (উইকেটরক্ষক), মুশীর খান, সরফরাজ খান, রিঙ্কু সিং, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবিশ্রীনিবাসন সাই কিশোর, নবদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, সুয়শ প্রভুদেসাই, মোহিত অবস্থী, হিমাংশু মন্ত্রী।

আজকের সূচি

-ভারত 'এ' দল বনাম ভারত 'ডি' দল আয়োজিত হবে অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট স্টেডিয়ামে

-ভারত 'বি' দল বনাম ভারত 'সি' দল আয়োজিত হবে অনন্তপুরের রুরাল ডেভেলপমেন্ট স্টেডিয়াম 'বি'তে

কখন থেকে শুরু হবে দলীপ ট্রফি ২০২৪ ম্যাচ?

দলীপ ট্রফি ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দলীপ ট্রফি ২০২৪ ম্যাচ?

দলীপ ট্রফি ২০২৪ ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18-3, Sports18 Khel)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দলীপ ট্রফি ২০২৪ ম্যাচ?

দলীপ ট্রফি ২০২৪ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমা অ্যাপে (Jio Cinema)।

(The above story first appeared on LatestLY on Sep 15, 2024 09:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).