Dhaka Platoon vs Khulna Tigers, BPL 2019–20 Live Streaming: এক ক্লিকে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ প্রেমিয়র লীগের সরাসরি সম্প্রচার
বাংলাদেশ প্রেমিয়র লীগে আজ ঢাকা প্লাটুনের (Dhaka Platoon) মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স (Khulna Tigers)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) ভারতীয় সময় বেলা ১টা থেকে শুরু হবে ম্যাচ। নিজেদের আগের ম্যাচে জয় পেয়েছে ঢাকা প্লাটুন এবং খুলনা টাইগার্স। ক্রিকেট ভক্তরা এই ম্যাচের লাইভ স্ট্রিমিং সম্পর্কিত অন্যান্য খবর বিশদে পেতে চাইলে স্ক্রোল ডাউন করে একবার প্রতিবেদনটি পড়ে ফেলুন।

মুশফিকুর রহিমের নেতৃত্বে খুলনা টাইগার্স তাদের আগের খেলায় সিলেট থান্ডারকে ৮ উইকেটে হারিয়েছে। ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার্সরা ১৭.৫ ওভারেই ম্যাচ জিতে নেয়। অন্যদিকে, মাশরাফি মুর্তজার অধিনায়কত্বে ঢাকা প্লাটুন রাজশাহী রয়্যালসকে হারিয়েছে ৭৪ রানে। আরও পড়ুন: Sachin Tendulkar: নতুন বছরকে স্বাগত জানিয়ে অনবদ্য টুইট সচিন তেন্ডুলকরের, মুগ্ধ নেটিজেনরা
ম্যাচের সময় কখন জানেন?
বাংলাদেশ প্রেমিয়র লীগের এই প্রথম ম্যাচ টান টান উত্তেজনায় ভরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্সের ম্যাচ দেখতে হলে বেলা ১টার রেডি হয়ে নিন। ভারতীয় সময় বেলা ১টায় সময় শুরু হচ্ছে খেলা। বাংলাদেশের স্থানীয় সময় বেলা দেড়টায় শুরু হবে খেলা।
ম্যাচটির লাইভ টেলিকাস্ট কীভাবে দেখবেন?
ভারতে বাংলাদেশ প্রেমিয়র লীগের অফিসিয়াল সম্প্রচারক হচ্ছে ডি স্পোর্টস। তাই প্রতিবেশী দেশের প্রেমিয়র লীগ দেখতে ডি স্পোর্টসে চোখ রাখতে পারেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। অন্যদিকে বাংলাদেশে ক্রিকেট ভক্তরা যাঁরা সিলেটে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না তারা মাছরাঙা টেলিভিশনে চোখ রাখুন। এই টিভিই ম্যাচের সরাসরি সম্প্রচারের দায়িত্ব পেয়েছে। পাকিস্তান থেকে কেউ যদি এই ম্যাচ দেখতে চান তাহলে জিও সুপারে চোখ রাখুন। একইভাবে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ প্রেমিয়র লীগ দেখতে হলে চোখ রাখতে হবে ফক্স স্পোর্টসে।
বিনামূল্যে অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
অনলাইনে বিনামূল্যে বাংলাদেশ প্রেমিয়র লীগের ঢাকা প্লাটুন বনাম খুলনা টাইগার্সের ম্যাচ দেখতে হলে ভারতীয় ক্রিকেট ভক্তরা চোখ রাখুন ফ্যানকোড-এ। কেন না এরাই অফিশিয়াল স্ট্রিমিং পার্টনার। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য রয়েছে গাজি টিভি বা জি-টিভি। সেখানেই দেখানো হবে সরাসরি লাইভ স্ট্রিমিং। পাকিস্তানে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও টিভিতে।
(The above story first appeared on LatestLY on Jan 03, 2020 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).