IPL 2021 Final, CSK vs KKR Preview: আইপিএল ফাইনালে আজ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, জেনে নিন দুই দলের সম্ভাব্য় একাদশ ও পরিসংখ্যান

আইপিএল-র ফাইনালে (IPL 2021 Final) আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইটা রাইডার্স (Chennai Super Kings vs Kolkata Knight Riders)। সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালস-কে হারিয়ে সরাসরি ফাইনালে চলে আসে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স এলসিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে।

IPL 2021 Final, CSK vs KKR Preview: আইপিএল ফাইনালে আজ চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স, জেনে নিন দুই দলের সম্ভাব্য় একাদশ ও পরিসংখ্যান
CSK vs KKR

আইপিএল-র ফাইনালে (IPL 2021 Final) আজ মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স (Chennai Super Kings vs Kolkata Knight Riders)। সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালস-কে হারিয়ে সরাসরি ফাইনালে চলে আসে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে ফাইনালে উঠেছে।

২০২০ সালের একটি হতাশাজনক পারফরম্যান্সের পর চেন্নাই সুপার কিংসের এই মরসুমে দারুন ভাবে ফিরে এসেছে। তাদের বোলিং আক্রমণ নিয়ে কিছু প্রশ্ন থাকলেও যথারীতি ব্যাটিং নিয়ে কিছু বলার নেই। ফাফ ডু প্লেসিস গোটা মরসুম জুড়ে ধারাবাহিক ভাবে রান করেছেন। তরুণ রুতুরাজ গায়কোয়াডও ম্যাচ জিতিয়েছেন কয়েকটা। তিনি অরেঞ্জ ক্যাপ জেতার প্রধান প্রতিদ্বন্দ্বী। কেএল রাহুলকে টপকাটে মাত্র ২৩ রান প্রয়োজন তাঁর। অভিজ্ঞতার দিক দিয়ে চেন্নাই অবশ্যই ফাইনালে কলকাতার থেকে এগিয়ে শুরু করবে। তবে, কলকাতা এগিয়ে থাকবে স্পিন বোলিংয়ে। আরও পড়ুন: Dinesh Karthik: আইপিএল-র আচরণবিধি লঙ্ঘনের জন্য তিরস্কৃত কলকাতা নাইট রাইডার্সের দীনেশ কার্তিক

ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কেকেআর আইপিএলের ইতিহাসের অন্যতম স্মরণীয় প্রত্যাবর্তন করেছে। মরসুমের প্রথমার্ধে খারাপ পারফরম্যান্সের পর আমিরশাহি লিগে তারা দারুন খেলেছে। ভেঙ্কটেশ আইয়ার এবং রাহুল ত্রিপাঠির আক্রমণাত্মক ব্যাটিং বিপক্ষ দলকে চিন্তায় রাখছে। অন্যদিকে, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন এবং সুনীল নারাইন বল হাতে ভেলকি দেখাচ্ছেন মাঝের ওভারগুলিতে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

চেন্নাই সুপার কিংস: রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ুডু, মইন আলি, রবিন উথাপ্পা, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, ডিজে ব্রাভো, জোশ হ্যাজেলউড, শার্দুল ঠাকুর এবং দীপক চাহার।

কলকাতা নাইট রাইডার্স: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান, দীনেশ কার্তিক, শাকিব অল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী এবং শিবম মাভি।

পরিসংখ্যান: দুই দল এর আগে ২৭ বার একে অপরের মুখোমুখি হয়েছে। ১৭টিতে জিতেছে চেন্নাই, ৯টিতে জিতেছে কলকাতা। ১টি ম্যাচের কোনও ফলাফল হয়নি।

(The above story first appeared on LatestLY on Oct 15, 2021 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).