Chetan Chauhan Passes Away: প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। পাশাপাশি ছিল উচ্চ রক্তচাপও। একসময় ভারতীয় দলে সুনীল গাভাস্করের সঙ্গে ওপেনিংয়ে নামতেন এই ব্যাটসম্যান। গত ১২ অগস্ট করোনা আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভরতি হন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

Chetan Chauhan Passes Away: প্রয়াত ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
চেতন চৌহান (Photo Credit: PTI)

লখনউ, ১৬ অগস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত (Passes Away) হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার (Former Indian Cricketer) চেতন চৌহানের (Chetan Chauhan)। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। পাশাপাশি ছিল উচ্চ রক্তচাপও। একসময় ভারতীয় দলে সুনীল গাভাস্করের সঙ্গে ওপেনিংয়ে নামতেন এই ব্যাটসম্যান। গত ১২ অগস্ট করোনা আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের সঞ্জয় গাঁধী পিজিআই হাসপাতালে ভরতি হন। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সেখানেই আজ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

উত্তরপ্রদেশের মন্ত্রী ছিলেন চেতন চৌহান। একসময়ে তিনি লোকসভার সাংসদও ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭৮ পর্যন্ত ভারতের হয়ে তিনি ৪০টি টেস্ট ম্যাচ খেলেন। টেস্টে গাওস্করের সঙ্গে জুটি বেঁধে তিনি উল্লেখযোগ্য সাফল্য পান। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। ১৯৭৯ সালে গাওস্করের সঙ্গে তাঁর ২১৩ রানের জুটি ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিখ্যাত ঘটনা হয়ে আছে। সেই ইনিংসে তাঁর অবদান ছিল ৮০ রান। এই জুটি ওপেনার হিসেবে বিজয় মার্চেন্ট ও মুস্তাক আলির রেকর্ড ভেঙে দেয়। আরও পড়ুন, ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, চোখ খুবলে, জিভ কেটে নেওয়ার অভিযোগ

১৯৩৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ২০৩ রান যোগ করেছিলেন মার্চেন্ট-মুস্তাক। ভারতের হয়ে সাতটি একদিনের ম্যাচও খেলেন চেতন। টেস্টে তাঁর রান ২,০৮৪ এবং একদিনের আন্তর্জাতিকে মোট রান ১৫৩। টেস্টে শতরান না করা সত্ত্বেও ২,০০০ রান করা প্রথম ব্যাটসম্যান ছিলেন তিনিই। টেস্টে তাঁর দু’টি উইকেটও ছিল। রঞ্জি ট্রফিতে দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে খেলেন তিনি। খেলা ছাড়ার পর ১৩ বছর ডিডিসিএ-র বিভিন্ন পদে ছিলেন তিনি।

(The above story first appeared on LatestLY on Aug 16, 2020 07:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).