Lakhimpur Kheri: ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, চোখ খুবলে, জিভ কেটে নেওয়ার অভিযোগ

১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনা। গতকাল ১৩ বছরের ওই নাবালিকার দেহ মেলে একটি আখের ক্ষেতে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে জমিতে ফেলে পালিয়েছিল অভিযুক্তরা। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Lakhimpur Kheri: ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, চোখ খুবলে, জিভ কেটে নেওয়ার অভিযোগ
প্রতীকী ছবি (Photo Credits: File Image)

লখিমপুর খেরি, ১৬ অগাস্ট: ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন। উত্তরপ্রদেশের লখিমপুর খেরির (Lakhimpur Kheri) ঘটনা। গতকাল ১৩ বছরের ওই নাবালিকার দেহ মেলে একটি আখের ক্ষেতে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকাকে ধর্ষণের পর খুন করে জমিতে ফেলে পালিয়েছিল অভিযুক্তরা। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি শুক্রবার বিকেল থেকেই নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। যদিও তাদের নিরাশ হতে হয়। নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে আখের ক্ষেতে নাবালিকার ক্ষতবিক্ষত দেহ দেখতে পান পরিবারের লোকজন। মেয়েটির বাবার অভিযোগ, তাঁর মেয়ের চোখ দু’টি খুবলে নেওয়া হয়েছিল। জিভ কেটে নেওয়া হয়। তারপর গলায় ওড়নার ফাঁস আটকে মারা হয়। আরও পড়ুন: Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৬৩ হাজার ৪৮৯ জন

যদিও উত্তরপ্রদেশ পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছ, ধর্ষণ করার পর শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশে বক্তব্য, মেয়েটির চোখের তলায় আঁচড়ের দাগ ছিল, মনে হয় আখগাছের ধারাল পাতাতে আঁচড় লেগেছে।

(The above story first appeared on LatestLY on Aug 16, 2020 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).