Chetan Chauhan Put On Ventilator: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেটরে প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান চেতন চৌহানের (Chetan Chauhan) শারীরিক অবস্থার অবনতি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন চৌহান। সেই থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি কারণ তাঁর কিডনিতে আরও একটি সংক্রমণ ধরা পড়েছিল। যার কারণে রক্তচাপের সমস্যা তৈরি করেছিল।

Chetan Chauhan Put On Ventilator: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেটরে প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান
চেতন চৌহান (Photo Credit: PTI)

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান চেতন চৌহানের (Chetan Chauhan) শারীরিক অবস্থার অবনতি। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন চৌহান। সেই থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি কারণ তাঁর কিডনিতে আরও একটি সংক্রমণ ধরা পড়েছিল। যার কারণে রক্তচাপের সমস্যা তৈরি করেছিল।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পরে চৌহানকে লখনউয়ের সঞ্জয় গান্ধি পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাতে চৌহানের অবস্থার অবনতি ঘটে। এরপরই তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। আরও পড়ুন: Karan Tiwari Suicide: আইপিএলে ডাক না পেয়ে আত্মঘাতী মুম্বইয়ের তরুণ পেসার করণ তিওয়ারি

ডিডিসিএ-র এক প্রবীণ কর্মকর্তা বলেন, “আজ ভোরে চেতনজি-র কিডনি ফেল করে। পরে মাল্টি অর্গান ফেল করে। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। আমরা সকলেই প্রার্থনা করছি যাতে তিনি এই যুদ্ধে জয়ী হন।”

(The above story first appeared on LatestLY on Aug 15, 2020 05:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).