Babul Supriyo on Hanuma Vihari: হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া হনুমা বিহারীর ব্যাটিং নিয়ে 'অমানবিক' পোস্ট বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিনের ম্যাচে হনুমা বিহারীর ধীর গতিতে ম্যাচ খেলা নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। হ্যামস্ট্রিংয়ে চোট পান হনুমা। কঠিন হলেও রবীন্দ্র জাদেজার আঙুল ভাঙ্গায় তাঁকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চোট নিয়েও অশ্বিনকে সঙ্গে নিয়ে ম্যাচের গতি ফেরান হনুমা। তাঁর লড়াইয়ে অজিদের বিরুদ্ধে পঞ্চম দিনে ম্যাচ ড্র করে ভারত।

Babul Supriyo on Hanuma Vihari: হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া হনুমা বিহারীর ব্যাটিং নিয়ে 'অমানবিক' পোস্ট বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র
হনুমা বিহারী ও বাবুল সুপ্রিয় (Photo Credits: Twitter)

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম দিনের ম্যাচে হনুমা বিহারীর (Hanuma Vihari) ধীর গতিতে ব্যাটিং  নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। হ্যামস্ট্রিংয়ে চোট পান হনুমা। কঠিন হলেও রবীন্দ্র জাদেজার আঙুল ভাঙ্গায় তাঁকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চোট নিয়েও অশ্বিনকে সঙ্গে নিয়ে ম্যাচের গতি ফেরান হনুমা। তাঁর লড়াইয়ে অজিদের বিরুদ্ধে পঞ্চম দিনে ম্যাচ ড্র করে ভারত।

তবে হনুমার কঠিন লড়াইকে উপেক্ষা করে বাবুল সুপ্রিয় টুইট করেন-"১০৯ বলে ৭ রান! শুনতে খুব খারাপ লাগলেও, হনুমা বিহারী কেবল ঐতিহাসিক জয় অর্জনের জন্য কোনও সম্ভাবনাই মেরে ফেলেননি, ক্রিকেটকেও মেরে ফেলেছেন। দূর দূর পর্যন্ত জয়ের কোনও আশাই নেই।" এমনই বিতর্কিত মন্তব্য করেন তিনি। পাশাপাশি আরও লেখেন,"আমি জানি ক্রিকেটের বিষয়ে আমার বিশেষ জ্ঞান নেই"। এই মন্তব্যটি তিনি যখন করেন হনুমা তখনও লড়ে যাচ্ছেন অজিদের বিরুদ্ধে। পোস্টটি নিয়ে নেটিজেনদের প্রবল সমালোচনার মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। চোট নিয়েও হনুমার দুর্দান্ত সম্পাদনকে যেখানে বাহবা দিচ্ছেন সকলে সেখানে তাঁর মত ব্যক্তিত্বর এই মন্তব্যে অত্যন্ত 'অপ্রয়োজনীয়' বলে মনে করেছেন নেটিজেনরা। উপরন্তু তিনি নিজেই জানিয়েছেন, ক্রিকেটের বিষয়ে বিশেষ কোনও জ্ঞান নেই তাঁর। তবে এধরণের পোস্ট কেন? প্রশ্ন করলেন নেটিজেনরা। এমনকি পোস্টটি ডিলিট করে দেওয়ার আর্জি জানান তাঁরা। আরও পড়ুন, সিডনিতে তৃতীয় টেস্টের শেষদিনে পন্থের ঝোরো ইনিংস, ব্রিসবেনের ২২ গজে ঋষভ ও ঋদ্ধিমানকে দেখতে চায় অনুরাগীরা

শেষ দিন ৮ উইকেটে ভারতের জয়ের জন্য ৩০৯ রানের প্রয়োজন ছিল। সেখানে তৃতীয় টেস্টে ১২টি চার ও ৩টি ছক্কায় ৯৭ রানের ঝোড়ো ইনিংস খেললেন ঋষভ পন্থ। এদিন পন্থের লড়াইও ছিল চোখে পড়ার মতো। ৭৭ রান করেন পূজারা। পঞ্চম দিনে ৫ উইকেটে ৩৩৪ রান করে সিডনিতে ম্যাচ ড্র করে ভারত। হনুমা বিহারী ১৬১ বলে ২৩ ও অশ্বিন ১২৮ বলে ৩৯ রানে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন।

(The above story first appeared on LatestLY on Jan 11, 2021 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).