BAN vs ZIM 2nd Test, Day 3 Live Streaming: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিন সরাসরি দেখবেন যেখানে
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন দেখুন ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায়। এই ম্যাচ হয়তো ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে বিটিভি (BTV)-তে। তবে ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে FanCode অ্যাপে এবং বাংলাদেশে লাইভ স্ট্রিমিং দেখা যাবে টি স্পোর্টসে (T Sports App)
Bangladesh National Cricket Team vs Zimbabwe National Cricket Team: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম জিম্বাবয়ে জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে এই ম্যাচের তৃতীয় দিন। জিম্বাবয়ের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে তিন উইকেট হাতে রেখে দ্বিতীয় দিন শেষে আয়োজকদের ৬৪ রানের লিড এনে দিয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম (Shadman Islam)। জিম্বাবয়ের প্রথম ইনিংসের ২২৭ রানের জবাবে মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) ১৬ রানে ও তাইজুল ইসলাম (Taijul Islam) ৫ রানে অপরাজিত থাকায় বাংলাদেশের স্কোর ২৯১-৭। এর আগে ২২৭ রানে অলআউট হয় জিম্বাবয়ে। বাংলাদেশের হয়ে ৬০ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তাইজুল। সিলেটে প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জিম্বাবয়ে। Shadman Islam: চট্টগ্রামে দুরন্ত সেঞ্চুরি শাদমান ইসলামের, তবুও শেষের দিকে দ্রুত পতনে বড় লিড এখনও নেই বাংলাদেশের
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজ ২০২৫
Stumps on Day 2 in Chattogram 🏏
Vincent Masekesa takes three wickets on debut as Bangladesh reach 291 for seven, lead by 64 runs.#BANvZIM pic.twitter.com/KOr4rjCimR
— Zimbabwe Cricket (@ZimCricketv) April 29, 2025
বাংলাদেশ স্কোয়াডঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, আনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
জিম্বাবয়ে স্কোয়াডঃ ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজওয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে টেস্ট সিরিজ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন?
৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন?
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন দেখুন ভারতীয় সময় সকাল ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন?
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন ম্যাচ হয়তো ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে বিটিভি (BTV)-তে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন?
বাংলাদেশ বনাম জিম্বাবয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিন ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে FanCode অ্যাপে এবং বাংলাদেশে লাইভ স্ট্রিমিং দেখা যাবে টি স্পোর্টসে (T Sports App)।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 08:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

