BAN vs NED 3rd T20I Live Streaming: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ; সরাসরি দেখুন ভারতে এবং বাংলাদেশে

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ সন্ধ্যা ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচ টিভিতে বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagrorik TV)। অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।

BAN vs NED 3rd T20I Live Streaming: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ; সরাসরি দেখুন ভারতে এবং বাংলাদেশে
BAN vs NED T20I Live Streaming (Photo Credit: Bangladesh Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Netherlands National Cricket Team, Live Streaming: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে BAN বনাম NED। সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হয়েছে এই ম্যাচ। নেদারল্যান্ডসের জন্য আজ শুধু সম্মানের লড়াই কারণ বাংলাদেশ ইতিমধ্যে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশ প্রথম ম্যাচ আট উইকেটে জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচে নয় উইকেটের বিশাল জয়লাভ করে। সেখানে ডাচরা ১৭.৩ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায়। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ (Nasum Ahmed) মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন। BAN vs NED 3rd T20I Winning Prediction: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ

বাংলাদেশের স্কোয়াডঃ তানজিদ হাসান তমিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, জাকির আলী, শামিম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজ রহমান, মহম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নুরুল হাসান, সাইফ হাসান, তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডসের স্কোয়াডঃ ম্যাক্স ও'ডাওড, বিক্রমজিৎ সিং, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রোয়েস, সেড্রিক ডি ল্যাঞ্জ, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্র্যাট, আরিয়ান দত্ত, ড্যানিয়েল ডোরাম, পল ভ্যান মিকেরেন, বেন ফ্লেচার, কাইল ক্লেইন, টিম প্রিংগেল, শরিজ আহমেদ।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস টি২০ সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ?

৩ সেপ্টেম্বর সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ সন্ধ্যা ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না তবে বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagrorik TV)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App) এবং বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Sep 03, 2025 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).