BAN vs NED 3rd T20I Winning Prediction: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction

আজ, ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে BAN বনাম NED। সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction?

BAN vs NED 3rd T20I Winning Prediction: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
BAN vs NED T20I Series (Photo Credit: Bangladesh Cricket/ X)

Bangladesh National Cricket Team vs Netherlands National Cricket Team, Winning Prediction: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩ সেপ্টেম্বর মুখোমুখি হবে BAN বনাম NED। সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium, Sylhet) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? বাংলাদেশ এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। বাংলাদেশের হয়ে এই সিরিজে সর্বোচ্চ ৮৩ রান করেছেন তানজিদ হাসান (Tanzid Hasan) এবং সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ (Taskin Ahmed)। অন্যদিকে, নেদারল্যান্ডসের হয়ে এই সিরিজে সর্বোচ্চ ৪৩ রান করেছেন আরিয়ান দত্ত (Aryan Dutt)। অন্যদিকে, নেদারল্যান্ডসের হয়ে এখনও অবধি কোনও বোলারই ১টির বেশী উইকেট নিতে পারেননি। BAN vs NED 1st T20I Highlights: সিলেটে নেদারল্যান্ডকে হারিয়ে প্রথম টি২০ ম্যাচে বড় জয় বাংলাদেশের, দেখুন হাইলাইটস

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, টি২০ সিরিজ ২০২৫

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচের হেড টু হেডঃ

টি২০ ম্যাচে এখনও পর্যন্ত ৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস। এই ৭টি ম্যাচের মধ্যে বাংলাদেশ ৬টি ম্যাচ জিতেছে এবং নেদারল্যান্ডস ১ বার জিতেছে।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ব্যাটিংয়ের জন্য ভালো পিচ। তবে স্পিনাররাও এখানে কিছুটা সুবিধা পাবে। তার কারণ পিচে মিডল ওভারে কিছু টার্ন এবং গ্রিপ থাকে। এই পিচে সাধারণত তাড়া করার দল সুবিধা পায়। এই মাঠে আয়োজিত ১৫ টি টি২০আই ম্যাচের মধ্যে, দ্বিতীয় ব্যাটিং করা দল ১১ ম্যাচে জয়ী হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে, টস জেতা অধিনায়ক যদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:১৪০-১৪৫ রান

দ্বিতীয় ইনিংস:১৫০-১৫৫ রান

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, তৃতীয় টি২০ ম্যাচে আমাদের Winning Prediction

বাংলাদেশ এই ম্যাচে ফেভারিট দল হিসেবে শুরু করবে। বাংলাদেশ ঘরের মাঠে এমনিতেই ভালো খেলে। তার উপরে সম্প্রতি এই সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে, এর আগে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে তাদের দল যে সব বিভাগে শক্তিশালী সেটা প্রমাণ করেছে। তাদের সামনে থাকছে নেদারল্যান্ডস যারা তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ এবং প্রথমবার বাংলাদেশে খেলছে। তবে তারা যদি টসে জিতে বল করে এবং ধরে খেলতে পারে তাহলে তাদেরও জয়ের সম্ভাবনা রয়েছে।

Google বলছে, আজ বাংলাদেশের জেতার সম্ভাবনা-৯১% এবং নেদারল্যান্ডসের জেতার সম্ভাবনা-৯%

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).