AUS vs IND 4th T20I Toss Update: টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত, একনজরে ভারত বনাম অস্ট্রেলিয়া দু'দলের একাদশ
আজ টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। তাদের দলে চারটি পরিবর্তন করা হয়েছে। দলে এসেছেন অ্যাডাম জাম্পা,গ্লেন ম্যাক্সওয়েল, জশ ফিলিপ এবং বেন দ্বারশিয়াস। তবে ভারতের দলে আজকে কোনও পরিবর্তন করা হয়নি।
Australia National Cricket Team vs India National Cricket Team: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ (T20I Series)-এর চতুর্থ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৬ নভেম্বর মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া (AUS বনাম IND)। কুইন্সল্যান্ডের কারারা ওভালে (Carrara Oval, Queensland) আয়োজিত হয়েছে এই ম্যাচ। অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্বে রয়েছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। অন্যদিকে, ভারতের অধিনায়কের দায়িত্বে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অস্ট্রেলিয়াতে এখন গরম পড়েছে এবং আজকে আকাশ পরিষ্কার থাকবে। সেই সব কথা মাথায় রেখে আজ টসে জিতে প্রথমে বল করছে অস্ট্রেলিয়া। তাদের দলে চারটি পরিবর্তন করা হয়েছে। দলে এসেছেন অ্যাডাম জাম্পা,গ্লেন ম্যাক্সওয়েল, জশ ফিলিপ এবং বেন দ্বারশিয়াস। তবে ভারতের দলে আজকে কোনও পরিবর্তন করা হয়নি। AUS vs IND 4th T20I Winning Prediction: ভারত বনাম অস্ট্রেলিয়া, চতুর্থ টি২০ ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ভারত বনাম অস্ট্রেলিয়া, চতুর্থ টি২০ ম্যাচ
AUSTRALIA HAVE WON THE TOSS AND THEY’VE DECIDED TO BOWL FIRST.#INDvsAUS #AUSvIND pic.twitter.com/RyauiZiL16
— Balram Dudawat (@ImDudawat) November 6, 2025
অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জশ ইংলিশ, টিম ডেভিড, জশ ফিলিপ, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন দ্বারশুইস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
ভারতের প্লেয়িং ইলেভেন: শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।
(The above story first appeared on LatestLY on Nov 06, 2025 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

