Ajinkya Rahane on Pitch Curator Controversy: 'কিছু বললেই বাওয়াল', পিচ কিউরেটেরের বিতর্ক এড়িয়ে গেলেন অজিঙ্ক রাহানে

রাহানে বলেন, কলকাতার কিউরেটর যথেষ্ট পাবলিসিটি পেয়েছেন। তার কথায় অসন্তুষ্টির ইঙ্গিত ছিল। তিনি সাংবাদিকদের বলেন, 'উইকেট নিয়ে যথেষ্ট কথা হয়েছে। আপ লোগোঁ নে বহুত উসকো হাইপ কর দিয়া হ্যায়। আগর ম্যায় আব কুছ বোলুঙ্গা, তো বাওয়াল হো যায়েগা।'

Ajinkya Rahane on Pitch Curator Controversy: 'কিছু বললেই বাওয়াল', পিচ কিউরেটেরের বিতর্ক এড়িয়ে গেলেন অজিঙ্ক রাহানে
Ajinkya Rahane (Photo Credit: @mufaddal_vohra/ X)

Ajinkya Rahane on Pitch Curator Controversy: লখনউ সুপার জায়ান্টসের (LSG) কাছে কেকেআরের চার রানে পরাজয়ের পরে অজিঙ্ক রাহানে ((Ajinkya Rahane) ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে নিজের হতাশা জাহির করেছেন। আইপিএল ২০২৫ (IPL 2025)-এ ঘরের মাঠে এটি তাদের দ্বিতীয় পরাজয়। ইডেনের ফ্ল্যাট ট্র্যাকে কেকেআরের লড়াইয়ের কথা তুলে ধরে রাহানে বলেন, 'স্পিনারদের জন্য কোনও সাহায্য ছিল না, আমি এটি পরিষ্কার করে দিতে চাই।' কারণ এলএসজি এই মাঠে গতকাল ৩ উইকেটে ২৩৮ রানের বিশাল স্কোর পোস্ট করে যেখানে কেকেআরও (KKR) ২৩৪ রান করলেও ৪ রানে হেরে যায়। এরপর কলকাতার পিচ এবং 'হোম অ্যাডভান্টেজ' থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে যান কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। উল্টে তিনি বলেন, কলকাতার কিউরেটর যথেষ্ট পাবলিসিটি পেয়েছেন। তার কথায় অসন্তুষ্টির ইঙ্গিত ছিল। তিনি সাংবাদিকদের বলেন, 'উইকেট নিয়ে যথেষ্ট কথা হয়েছে। আপ লোগোঁ নে বহুত উসকো হাইপ কর দিয়া হ্যায়। আগর ম্যায় আব কুছ বোলুঙ্গা, তো বাওয়াল হো যায়েগা (আপনারা তো আগেই হাইপ করে ফেলেছেন। এর বেশি কিছু বললে বিতর্ক তৈরি হবে।)' KKR vs LSG: ইডেনে ৪৭৩ রানের বন্যায় হিরো পুরান, ট্র্যাজিক হিরো রিঙ্কু, ৪ রানে হার রাহানেদের

পিচ কিউরেটেরের বিতর্ক এড়িয়ে গেলেন অজিঙ্ক রাহানে

এরপর পিচ কিউরেটারকে কটাক্ষ করে রাহানে বলেন, 'আমাদের কিউরেটর অনেক পাবলিসিটি পেয়েছেন। আমি মনে করি তিনি এতে খুশি। হোম অ্যাডভান্টেজ নিয়ে যা খুশি লিখতে পারেন।' এই বিষয়ে নিউজ১৮-এর রিপোর্ট বলছে, সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) শুকনো পিচে হারানোর পরে কয়েক দিন ধরে সেখানে জল দেওয়া হয়নি। এরপর লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের আগে পিচে জল দেওয়া হয় এবং অনেক বেশী ঘাস রয়ে যায়। তার কারণেই নাকি, যে পিচ টার্নার হওয়ার কথা ছিল সেটা ফ্ল্যাট ট্র্যাক হয়ে যায় এবং ৪০ ওভারে মোট ৪৭২ রান তোলে দুই দল। কেকেআরের দুই স্পিনার সুনীল নারিন (Sunil Narine) ও বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) উইকেট নিতে ব্যর্থ হন। ম্যাচে এত রান হয়েছে নারিনে তো তাঁর চার ওভারের কোটাও পূর্ণ করতে পারেননি। ঘরের মাঠে কেকেআরের হার দলের জন্য বড় সমস্যা। এদিকে পিচের বিতর্ক যেন অন্তহীন। এই রেষারেষিতে কেকেআর এই আইপিএলে আদেও ট্রফি ধরে রাখতে পারে কিনা, সেটাই বড় প্রশ্ন।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).