MS Dhoni: ১৪২৬ দিন পর চিপকে নামলেন ধোনি, মাহিকে নিয়ে উচ্ছ্বাস মাত্রা ছাড়াল
ঠিক ১৪২৬ দিন পর তাঁর গড়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার চিপকে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে টস করতে নামলেন সিএসকে-র অধিনায়ক ধোনি।
ঠিক ১৪২৬ দিন পর তাঁর গড়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার চিপকে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে টস করতে নামলেন সিএসকে-র অধিনায়ক ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে চিপকে নামলেন ধোনি। চিপকের সংস্কারের কাজ চলায় গত চার বছর এখানে খেলতে পারেনি সিএসকে ও ধোনি। শেষবার এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে ধোনির চেন্নাই খেলেছিল ২০১৯ সালের ৭ মার্চ, মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে। ধোনিরা চিপকে অপরাজেয়, এমনটাই মিথ। চিপকে চেন্নাইকে হারানো সত্যিই কঠিন, তা পরিসংখ্যানেও স্পষ্ট।
২০০৮-প্রথম আইপিএল থেকে চিপকে সিএসকে-কে নেতৃত্বে দিয়ে আসছেন ধোনি। মাহিকে নিয়ে চিপকে তাঁর ভক্তদের উচ্ছ্বাসের আবেগ সব কিছুকে ছাপিয়ে গেল।
দেখুন টুইট
এদিন, চিপকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। ফলে ধোনিরা প্রথমে ব্যাট করবেন।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
Sri Lanka vs Bangladesh Test Series 2025: কাল থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, নামছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ, জানুন সূচি
2025 ICC Women’s Cricket World Cup: সামনে এল ২০২৫ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময়সূচী; ৩০ সেপ্টেম্বর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি আয়োজক ভারত
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement