Shadman Islam: চট্টগ্রামে দুরন্ত সেঞ্চুরি শাদমান ইসলামের, তবুও শেষের দিকে দ্রুত পতনে বড় লিড এখনও নেই বাংলাদেশের

জিম্বাবোয়ের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নিল বাংলাদেশ, হাতে এখনও ৩ উইকেট। দ্বিতীয় দিনে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৯১।

Shadman Islam. (Photo Credits:X)

BAN vs ZIM, Chattogram Test: জিম্বাবোয়ের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নিল বাংলাদেশ, হাতে এখনও ৩ উইকেট। দ্বিতীয় দিনে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৯১। প্রথম ইনিংসে জিম্বাবোয়ে করেছিল ২২৭ রান। বাংলাদেশের তারকা ওপেনার শাদমান ইসলাম ( Shadman Islam) (১২০) দুরন্ত ইনিংস খেললেন। নিজের দেশের মাটিতে শাদমানের এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। টেস্টে শাদমানের এর আগে একমাত্র টেস্ট সেঞ্চুরিটা এসেছিল হারারাতে ২০২১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে (১১৫ অপরাজিত)।

সেট হয়ে আউট হয়েই ডুবল বাংলাদেশ

এদিন ভাল খেললেন মুশফিকুর রহমান (৪০)-ও। কিন্তু সেট হয়ে ব্যাটারদের উইকেট ছুঁড়ে আসা, আর শেষের দিকে পরপর উইকেট হারিয়ে বড় লিড হল না নাজমুল হোসন শান্তো-র দলের।

দুরন্ত সেঞ্চুরি শাদমান ইসলামের

শেষের ২০টা রানের মধ্যে ৪ উইকেট পড়ায় লিডটা খুব বড় জায়গায় এখনও গেল না বাংলাদেশের। ৩ উইকেটে ২৫৯ থেকে ৭ উইকেটে ২৭৯ হয়ে যায় পদ্মপাড়ের দেশের। সেই সময় পরপর আউট হন-নাজমুল (২৩), জাকের (৫), মুশফিকুর (৪০) ও নঈম (৪০)। দিনের শেষে চার ওভার সামলে ক্রিজে অপরাজিত আছেন মেহদি হাসান মিরাজ (১৬) ও তাইজুল ইসলাম (৫)। গতকাল, জিম্বাবোয়েও দিনের খেলার শেষের দিকে ১৭ রানের মধ্যে পাঁচটি হারিয়ে চাপে পড়ে গিয়েছিল।

টার্গেট ১২৫+রানের লিড

সোমবার, তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য হল ১২৫ বা তার বেশীর রান লিড নিয়ে তৃতীয় ইনিংসে জিম্বাবোয়ের শুরুতেই পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে চাপে ফেলে দেওয়া। চলতি দু ম্যাচের টেস্ট সিরিজে সিলেটে প্রথম খেলায় বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ছিল জিম্বাবোয়ে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement