Video: তোরখাম সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন নিঃস্ব আফগানরা, দেখুন
পাকিস্তানে কোনওভাবে থাকা যাবে না। বেআইনিভাবে যাঁরা পাকিস্তানে এতদিন পর্যন্ত বসবাস করছিলেন, তাঁদের এবার আফগানিস্তানে ফিরতে হবে। এবার স্পষ্ট জানাল শেহবাজ শরিফ সরকার। আফগানিস্তানের ক্ষমতা তালিবানের হাতে যাওয়ার পর থেকে সে দেশ ছেড়ে পাকিস্তানে প্রবেশ করেন বহু মানুষ। সীমান্ত পেরিয়ে বহু মানুষ আফগানিস্তান থেকে পাকিস্তানে এসে থাকতে শুরু করেন। কিন্তু এবার আর বরদাস্ত করা হবে না। বেআইনিভাবে যাঁরা পাকিস্তানে প্রবেশ করেছেন, তাঁদের সে দেশে ছাড়তে হবে বলে নির্দেশ জারি করা হয়। সেই অনুযায়ী বেআইনি অনুপ্রবেশকারী আফগানদের আটক শুরু করে পাক পুলিশ। যার জেরে এবার তোরখাম সীমান্ত পেরিয়ে ১.৭ মিলিয়ন আফগান নাগরিক পের আফগানিস্তানে ফিরতে বাধ্য হচ্ছেন। মহিলা থেকে শিশু, প্রত্যেকে হেঁটে তোরখাম সীমান্ত পেরিয়ে ফের আফগানিস্তানে প্রবেশ করতে শুরু করেন। দেখুন...