Taslima Nasrin: 'যার স্তন দেখতে ভালো নয়, কেন যে তাঁরা ডীপ ভি নেক ড্রেস পরেন...', মন্তব্য তসলিমার

Taslima Nasrin (Photo Credit: Facebook)

ফের জল্পনা শুরু হল তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) নিয়ে। এবার মহিলাদের স্তন নিয়ে যে মন্তব্য করেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় লেখিকা তসলিমা, তা নিয়ে তাঁকে অনেকেই কটাক্ষ শুরু করেন। এমনকী, তসলিমা যে মন্তব্য করেন, তা 'বডিশেমিংয়ের' সমান বলেও কটাক্ষ করেন অনেকে। প্রসঙ্গত নিজের ফেসবুক হ্যান্ডেলে মহিলাদের স্তন নিয়ে মন্তব্য করেন তসলিমা। তিনি বলেন, ''যার স্তন দেখতে ভালো নয়, স্যাগিং, বা প্রায় ফ্ল্যাট, তারাও, বিশেষ করে সাংস্কৃতিক জগতের সেলেব্রিটিরা ডীপ ভি নেক ড্রেস পরেন। কেন যে পরেন, কী দেখাতে, বুঝি না। আর বিশাল বপুর কুচ্ছিত পুরুষগুলোও আঁটসাঁট জামা পরে চললেন। চোখ সরাতে পারলে বাঁচি!''  তসলিম কীভাবে এই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে অনেকে কটাক্ষ শুরু করেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement