Politician Assassinated In Office: অফিসে ঢুকে গুলি, প্রকাশ্যে বিরোধী নেতার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দিল বন্দুকধারী, দেখুন ভয়াবহ ভিডিয়ো

Srilankan Politician (Photo Credit: X)

নিজের অফিসের মধ্যেই হত্যা করা হল এক রাজনীতিককে (Sri Lankan Politician)। শুনতে অবাক লাগলেও, তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। নিহত রাজনীতিকের নাম লাসান্থা বিক্রমশেখর। লাসান্থা বিক্রমশেখরকে যারা হত্যা করেছে, তারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত বলে পুলিশের প্রাথমিক অনুমান। শ্রীলঙ্কার (Sri Lanka) বিরোধী দলের নেতা লাসান্থাকে কেন হত্য়া করা হয়েছে, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

লাসান্থা বিক্রমশেখরের অফিসের ঢুকে পরপর বেশ কয়েকবার গুলি চালানো হয়। ফলে তাঁর দেহ গুলিতে এফোঁড় ওফোঁড় হয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তলে লাসান্থা বিক্রমশেখরকে গুলিতে হত্যা করা হলেও, সেখানে হাজির অন্য় কারও শরীরে কোনও আঘাত লাগেনি। সেই সঙ্গে লাসান্থাকে হত্যার পরপরই ওই বন্দকধারী সেখান থেকে পালিয়ে যায়। ফলে তাকে ধরা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে।

কী কারণে লাসান্থা বিক্রমশেখরকে হত্যা করা হল, তা নিয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে। তবে কারণ এখনও পর্যন্ত সামনে আসেনি।

দেখুন শ্রীলঙ্কার ওই রাজনীতিককে কীভাবে হত্যা করা হয় প্রকাশ্যে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement