Queen Elizabeth II Health: কেমন আছেন ব্রিটেনের রানি? দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে চিন্তায় বাকিংহাম রাজপ্রাসাদ

Queen Elizabeth II (Photo Credit: Twitter)

কেমন আছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ? রানির স্বাস্থ্য নিয়ে যখন জল্পনা শুরু হয়, সেই সময় বাকিংহাম রাজপ্রাসাদের তরফে খবর প্রকাশ করা হয়। বাকিংহামের তরফে জানানো হয়, এই মুহূর্তে বালমোরালে রয়েছেন দ্বিতীয় এলিজাবেথ। চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি। দ্বিতীয় এলিজাবেথ যাতে সম্পূর্ণ বিশ্রামে থাকেন এবং চিকিৎসকদের নজরদারিতে থাকেন, সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ফলে বালমোরালেই আপাতত পুরোপুরি বিশ্রামে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রসঙ্গত ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর লিজ ট্রাস বালমোরালে যান রানির সঙ্গে দেখা করতে। দ্বিতীয় এলিজাবেথের হাত ধরে লিজ ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement