Iran-Israel Clash: রাষ্ট্র সংঘের সদর দপ্তরে বৈঠকে মহাসচিব অ্যান্টোনিও ও ইরানের বিদেশমন্ত্রী আমির আবদ্দুলাহি (দেখুন ভিডিও)

আজ সকালে আচমকাই ইরানের একটি অংশে ইজরায়েল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে সংবাদ সূত্র মারফত জানা যায়। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, বেশ কয়েকটি বিমানকে এই কারণে ইরানের আকাশসীমার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে

UN Meeting Photo Credit: Twitter@DDNewslive

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গাটারেজ(Antonio Guterres) ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদ্দুলাহি( Hossein Amirabdollahian)-র সঙ্গে ধারাবাহিক ভাবে আজ সকাল থেকে জাতিসংঘের সদর দপ্তরে কূটনৈতিক বৈঠকে মিলিত হয়েছেন। গতমাস থেকে চলা ইরান ও ইজরায়েল পরিস্থিতি থেকেই এই বৈঠক কিনা তা জানা যায় নি। ঘটনাচক্রে আজ সকালে আচমকাই ইরানের একটি অংশে ইজরায়েল ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে সংবাদ সূত্র মারফত জানা যায়। সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, বেশ কয়েকটি বিমানকে এই কারণে ইরানের আকাশসীমার দিক থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।  চলতি মাসের শুরুর দিকে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইজরায়েলের প্রাণঘাতী হামলার পর প্রতিশোধ হিসেবে গত শনিবার  নজিরবিহীন ভাবে ইজরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান।এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement