Instagram: ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা, অসুবিধার জন্য ক্ষমা চাইল সংস্থা

আচমকা সমস্যায় পড়তে হচ্ছে বিশ্বের হাজার হাজার ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীকে (Users)। ফটো শেয়ারিং এই অ্যাপের (Photo-Sharing App) অনেক অ্যাকাউন্ট হোল্ডারের অভিযোগ, আচমকা কোনও কারণ না দেখিয়েই তাঁদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়।

Instagram (Photo Credits: Instagram)

নয়াদিল্লি: আচমকা সমস্যায় পড়তে হচ্ছে বিশ্বের হাজার হাজার ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীকে (Users)। ফটো শেয়ারিং এই অ্যাপের (Photo-Sharing App) অনেক অ্যাকাউন্ট হোল্ডারের অভিযোগ, আচমকা কোনও কারণ না দেখিয়েই তাঁদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। কেউ কেউ আবার তাঁর অ্যাকাউন্ট হ্যাক (Accounts Hacked) হয়েছে বলেও অভিযোগ জানান।

অনেক ব্যবহারকারীকে আবার ৩০ দিনের জন্য অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বলে জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়, আগামীতে কোনও ভুল হলে পুরোপুরি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে।

এই ধরনের বিষয়গুলি নিয়ে ইনস্টাগ্রামের কাছে অনেক অভিযোগ যাচ্ছিল। সোমবার সংস্থার তরফ থেকে এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে বলে আশ্বস্ত করা হয়। পাশাপাশি ব্যবহারকারীদের এই কারণে অসুবিধা (Inconvenience) হওয়ার জন্য ক্ষমাও (Apologises) চাওয়া হয়।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement