Bangladesh: পড়ুয়াদের ধর্ম এবং বিজ্ঞানের ফারাক বোঝানোয় বাংলাদেশে 'কাঠগড়ায়' শিক্ষক, অভিযোগ তসলিমার

Taslima Nasreen (Photo Credit: Instagram)

বাংলাদেশের (Bangladesh) শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবার ফের তোপ দাগলেন তসলিমা নাসরিন। তসলিমা বলেন,  মুন্সিগঞ্জের বিনোদপুর স্কুলের শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি পড়ুয়াদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন। বিনোদপুর স্কুলের ওই শিক্ষক সম্প্রতি ছাত্রদের বোঝান, ধর্ম এবং বিজ্ঞান সম্পূর্ণ পৃথক দুটি বিষয়। বিজ্ঞান তথ্য নির্ভর। অন্যদিকে ধর্ম সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভর করে চলে। বিজ্ঞান এবং ধর্মের পার্থক্য নিয়ে মত প্রকাশ করাতেই হৃদয় মণ্ডল নামে ওই শিক্ষক ছাত্রদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন বলে অভিযুক্ত করা হয় বলে মন্তব্য করেন তসলিমা নাসরিন (Taslima Nasreen )।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement