Haiti Boat Accident: হাইতির উত্তরাঞ্চলে শরণার্থী বোঝাই নৌকায় আগুন, পুড়ে মারা গেল ৪০ জন , উদ্ধার ৪১ জন

রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস-এর সহকারী মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ৪১ জন শরণার্থীকে উপকূল রক্ষীবাহিনী উদ্ধার করেছে। তাঁরা বর্তমানে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার শিবিরে রয়েছেন। সেখান থেকে চিকিৎসা পরিষেবা, খাবার, জল, ওষুধপত্র ও মানসিক সহায়তা পাচ্ছেন।

Haity Boat Incident Photo Credit: X

হাইতির উত্তরাঞ্চলে একটি নৌকোয় আগুন ধরে গেলে অন্তত ৪০ জন শরণার্থীর মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে।৮০জন যাত্রী সমেত নৌকোটি বুধবার হাইতির উত্তরাঞ্চল থেকে ১৫০ মাইল দূরে তুরস্ক ও কাইকোষ দ্বীপ অভিমুখে রওনা দেয়। পথে সেটিতে আগুন ধরে যায়। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস-এর সহকারী মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ৪১ জন শরণার্থীকে উপকূল রক্ষীবাহিনী উদ্ধার করেছে। তাঁরা বর্তমানে আন্তর্জাতিক শরণার্থী সংস্থার শিবিরে রয়েছেন। সেখান থেকে চিকিৎসা পরিষেবা, খাবার, জল, ওষুধপত্র ও মানসিক সহায়তা পাচ্ছেন। আন্তর্জাতিক শরণার্থী সংস্থা সূত্রে জানা গেছে, ৮৬ হাজারেরও বেশী শরণার্থীকে এবছর প্রতিবেশী দেশ গুলি থেকে হাইতিতে ফিরতে বাধ্য করা হয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement