Bangladesh: 'ইজরায়েল ব্যতীত সর্বত্র'শব্দ পাসপোর্ট থেকে তুলল বাংলাদেশ, স্বাগত জানাল ইজরায়েল

ইজরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ'- বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে 'ইজরায়েল ছাড়া' কথাটি বাদ পড়ছে। এখন বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকছে বিশ্বের সব দেশের ক্ষেত্রেই এটি বৈধ।

বাংলাদেশের পাসপোর্ট। (ছবি:টুইটার)

ইজরায়েল (Israel) ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ'- বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে 'ইজরায়েল ছাড়া' কথাটি বাদ পড়ছে। এখন বাংলাদেশের পাসপোর্টে (Bangladesh Passport) লেখা থাকছে বিশ্বের সব দেশের ক্ষেত্রেই এটি বৈধ। ফলে পাসপোর্টে ইজরায়েল নিয়ে আর কোনও বাধা রাখল না বাংলাদেশ। বাংলাদেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইজরায়েল। এশিয়ায় ইজরায়েলের দূত গিলাড কোহেন এক টুইট বার্তায় জানান, ইজরায়েলের ওপর থেকে বাংলাদেশ যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা (Travel Ban) তুলে নিয়েছে। এটা সত্যি দারুণ খবর। আমরা বাংলাদেশের সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং দু দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। যাতে দুই দেশের মানুষই উপকৃত হয়। একটা সময় ইজরায়েলের পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ আফ্রিকাকেও পাসপোর্টে নিষেধাজ্ঞার তালিকায় রেখেছিল বাংলাদেশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement