WestBengal : শাহাজাহান ইস্যুতে পুলিশকে কড়া বার্তা রাজ্যপালের

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সেরেছেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

Photo Credits: ANI

ইডির ওপর হামলার ঘটনায় মাস্টারমাইন্ড সেখ শাহাজাহানকে যাতে দ্রুত গ্রেফতার করা যায় তার জন্য পুলিশকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ ভবন সূত্রে জানা গেছে, পিস রুমে বেশ কিছু অভিযোগ এসেছে সাহাজাহানের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার নিয়ে। এই অভিযোগের মধ্যে পুলিশের একাংশের জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।রাজ্যপাল জানিয়েছেন যে এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সেরেছেন।  যদিও এই বিষয়ে কিছু না জানালেও সঠিক সময় এলে তা তিনি জানাবেন বলে জানা গেছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement