Digha Rough Sea Video: এক নাগাড়ে বৃষ্টি, দিঘায় উত্তাল সমুদ্র, উঠছে বড় বড় ঢেউ দেখুন

Digha Rough Sea Video: এক নাগাড়ে বৃষ্টি, দিঘায় উত্তাল সমুদ্র, উঠছে বড় বড় ঢেউ দেখুন
Digha Rough Sea (Photo Credit: FB)

এক নাগাড়ে বৃষ্টির (West Bengal Weather) জেরে উত্তাল সমুদ্র (Digha)। গত সপ্তাহ থেকে যেভাবে এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, তার জেরে দিঘায় উঠতে শুরু করেছে বড় বড় ঢেউ। ফলে সমুদ্র (Bay Of Bengal) থেকে পর্যটকরা যাতে দূরে থাকেন, সে বিষয়ে প্রশাসনের তরফে বার বার সতর্কতা জারি করা হলেও, মানুষ ভিড় জমাতে শুরু করেছেন সমুদ্রের পাড়ে। ফলে এক নাগাড়ে বড় বড় ঢেউ সমুদ্রের গার্ডওয়াল টপকে রাস্তায় চলে আসতে শুরু করেছে। হাওয়া অফিসের কথায়, এই মুহূর্তে বৃষ্টি (West Bengal Rain) কমছে না দক্ষিণবঙ্গে। ফলে সোমাবার সকাল থেকে যেমন  এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, তেমনি সপ্তাহভর এই বর্ষণ টানা চলবে বলেই মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফে।

আরও পড়ুন: West Bengal Weather Update: জলে হাবুডুবু; সোম সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনই দুর্ভোগ কাটছে না, রাজ্যের ৯টি জেলায় প্রবল বর্ষণের সতর্কতা

দেখুন এক নাগাড়ে বৃষ্টির জেরে কীভাবে সমুদ্রে বড় বড় ঢেউ উঠতে শুরু করেছে...

এক নাগাড়ে বড় বড় ঢেউ উঠতে শুরু করেছে সমুদ্রে...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 8423 05:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).