West Bengal: রিষড়াতে রেল পুলিশের ফ্ল্যাগ মার্চ
রামনবমীর মিছিলকে ঘিরে বেশ কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া স্টেশন সংলগ্ন এলাকা
রিষড়াতে রাম নবমীতে হিংসার ঘটনায় এখনও থমথমে এলাকা। রিষড়া সহ হাওড়ার বেশ কিছু অংশে রামনবমীর মিছিলকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। রিষড়াতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
এবার সেই রিষড়াতেই এবার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফে ফ্ল্যাগ মার্চ করা হল। স্টেশন এলাকা জুড়ে এদিন টহল দিতে দেখা যায় রেল পুলিশকে।
রিষড়াতে অবস্থা খতিয়ে দেখতে বেশ কিছুদিন আগে পরিস্থিতি খতিয়ে দেখতে পৌছে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অপরাধীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থার কথা জানিয়েছিলেন তিনি।
Advertisement
সম্পর্কিত খবর
Advertisement
Advertisement
Advertisement