West Bengal: খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে অধীর রঞ্জন চৌধুরী
নির্বাচনের দিনক্ষণ স্থির হতেই কড়গ্রামে দুষ্কৃতিদের হাতে খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তপ্ত বাংলা। আর এই বাংলায় ভোটের দিনক্ষণ স্থির হতেই খুনের রাজনীতি শুরু হল। বেশ কিছুদিন আগেই মুর্শিদাবাদের খড়গ্রামে খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। গুলি করে খুন করা হয় তাকে।
নির্বাচন শুরুর আগে কংগ্রেস কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে এই নিয়ে বিক্ষোভও প্রদর্শিত হয়। এবার সেই নিহত কর্মীর বাড়ি ঘুরে এলেন অধীর চৌধুরী।
রবিবার নিহত কংগ্রেস কর্মীর বাড়ি ঘুরে আসেন তিনি। কথা বলেন পরিবারের লোকজনদের সঙ্গে।
Advertisement
সম্পর্কিত খবর
Advertisement
Advertisement
Advertisement