West Bengal : নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কন্সটেবল, ঘটনার তদন্তে পুলিশ

প্রাথমিক তদন্তে জানা গেছে বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন ওই কন্সটেবল

প্রতীকী ছবি

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মহত্যা কলকাতা পুলিশের এক কন্সটেবলের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন ওই কন্সটেবল। পুলিশের তরফে কন্সটেবলের ব্যবহত বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে। নিউ মার্কেট থানার তরফে একটি মামলা রুজু করা হয়েছে।ঘটনার জেরে একটি তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement