শ্যামবাজারে বিজেপির ধরনা মঞ্চ থেকে আটক রুদ্রনীল ঘোষ, প্রিজন ভ্যানে লালবাজারের পথে কী বার্তা দিলেন অভিনেতা?
বিজেপি নেতা উমেশ রায় সহ একাধিক নেতা-নেত্রীকে কার্যত চ্যাংদোলা করে, টানা হিঁচড়া করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। সেই চিত্র উঠে এসেছে সমাজমাধ্যমে।
আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী জুনিয়র চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় সুবিচার চেয়ে ধরনা কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি। শ্যামবাজারে বিজেপির ধরনা ঘিরে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। বিজেপির ধরনা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের বিরুদ্ধে। আটক হয়েছেন বহু বিজেপি নেতা কর্মী। অভিনেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) আটক করা হয়েছে। বিজেপি নেতা উমেশ রায় সহ একাধিক নেতা-নেত্রীকে কার্যত চ্যাংদোলা করে, টানা হিঁচড়া করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। সেই চিত্র উঠে এসেছে সমাজমাধ্যমে। প্রিজন ভ্যানে লালবাজার যাওয়ার পথে একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন অভিনেতা।
আরও পড়ুনঃ আরজি করে দুষ্কৃতী হামলার ঘটনায় রাজ্যের একহাত নিল হাইকোর্ট, লালবাজারের ভূমিকাতেও অসন্তোষ
দেখুন...
West Bengal: Police detained Rudranil Ghosh from the BJP protest area in Shyambazar pic.twitter.com/okoYZ5vVnv
— IANS (@ians_india) August 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

