Basirhat: বসিরহাটে শুরু হল গণনা পর্ব! রেখা পাত্র নাকি হাজি নুরুল কার ভাগ্যে শিঁকে ছিড়বে?

অষ্টাদশ লোকসভা নির্বাচনে বাংলায় শুরু থেকেই এক্স ফ্যাক্টর ছিল বসিরহাট (Basirhat) কেন্দ্র। তৃণমূল, বিজেপি এবং সিপিএম প্রতিটি দলের নজরেই ছিল এই লোকসভা কেন্দ্র। ইতিমধ্যেই বসিরহাটে শুরু হয়েছে গণনা পর্ব। গণনাকেন্দ্রে সকাল থেকেই তিন দলের প্রার্থী ভিড় জমিয়েছে। তবে নির্বাচনের দিন থেকে শুরু করে গণনার সকাল, প্রতিটা সময়ই উত্তেজনা দেখা দিয়েছে এই কেন্দ্রে। বিশেষ করে তৃণমূল ও বিজেপির কর্মীদের মধ্যে বুধবার সকাল থেকেই উত্তপ্ত রয়েছে সন্দেশখালি। তবে গণনার শুরু থেকে বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement