Dev: কোনও রাজনৈতিক দলের থেকে অবশ্যই দেশ বড়! ভোট দিয়ে এসে মন্তব্য ঘাটালের প্রার্থী দেবের

নির্বাচনের শেষ লগ্নে এসে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। দক্ষিণ কলকাতার ভোট কেন্দ্রে শনিবার বিকেলে এসে ভোট দিলেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে এসে বলেন, ভালোভাবেই নির্বাচন হয়েছে। যদি কারোর কোনও অভিযোগ থাকে তাহলে কমিশনে গিয়ে অবশ্যই অভিযোগ জানানো হোক। নির্বাচন কমিশন অবশ্যই ভালো কাজ করেছে। সেই কারণেই নির্বিঘ্নে অনেকে ভোট দিতে পেরেছে। এবারে আমরাই জিতবো। গতবারের থেকে আরও ভালো ফল হবে এবারে। তবে একটাই কথা কোনও রাজনৈতিক দল দেশের থেকে বড় নয়। ফলে যে বা যাঁরাই জিতুক, শেষমেশ দেশের উন্নয়নে তাঁদের কাজ করতে হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement