Lok Sabha Elections 2024: মনোনয়ন পেশ করলেন দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা

দ্বিতীয় দফার মনোনয়ন পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর বৃহস্পতিবার নমিনেশন জমা দিলেন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জোটপ্রার্থী গোপাল লামা (Gopal Lama)। এদিন দার্জিলিংয়ে মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন তিনি। সঙ্গে ছিলেন গৌতম দেব এবং অনীত থাপা। মনোনয়ন জমা দিয়ে তিনি জানান, প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন। ফলে লোকসভা নির্বাচনে জনগণ তাঁকেই জেতাবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement